admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৪ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তের মধ্যে ৫ জন বিদেশ ফেরত যারা যিনি স্টে হোম নোটিশে ছিলেন৷ তাছাড়া আজকে ডরমিটরি থেকে ২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে এবং কমিউনিটি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি ৷ গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা:
১ নভেম্বর ২০ : ৪ জন৷
২ নভেম্বর২০ : ১ জন।
৩ নভেম্বর ২০ : ৯ জন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৩ নভেম্বর নতুন ১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭ হাজার ৯৩৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
৩৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷