admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ৫:৫২ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২৭ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে সিঙ্গাপুরে আজকে নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭৯৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আজকে আক্রান্তদের ৬ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন৷ আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷ তবে কমিউনিটি থেকে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
গত কয়েকদিনে সিঙ্গাপুরে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যাঃ
১৩ অক্টোবর : ৪ জন।
১৪ অক্টোবর : ৫ জন৷
১৫ অক্টোবর : ৩ জন৷
১৬ অক্টোবর : ৯ জন।
১৭ অক্টোবর : ৩ জন৷
১৮ অক্টোবর : ৭ জন৷
১৯ অক্টোবর : ৪ জন।
২০ অক্টোবর : ৬ জন।
২১ অক্টোবর : ১২ জন৷
২২ অক্টোবর : ৮ জন।
২৩ অক্টোবর : ১০ জন৷
২৪ অক্টোবর : ১৪ জন৷
২৫ অক্টোবর : ৫ জন।
২৬ অক্টোবর : ৩ জন৷
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৬ অক্টোবর নতুন ২১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে কেউ ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭৮৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জনের মৃত্যু হয়েছে।
৪৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ২৩ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷