admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ২১ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে নতুন ১৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷ সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬২হাজার ৪৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ১৩ জন কমিউনিটির।এই ১৩ জনের মধ্যে আক্রান্ত ৫ জন আনলিংক৷ তাছাড়া ৩ জন বিদেশ ফেরত যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷