admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ ৬ জুন সিঙ্গাপুরে নতুন করে ৩৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৩৭ হাজার ৫২৭ জন। করোনায় এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৪ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, সিঙ্গাপুরে অভিবাসীকর্মীদের ডরমেটরিগুলো সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি শ্রমিক করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন যারা ডরমেটরিতে বাস করেন। তাদের মধ্যে প্রায় অর্ধেকই সুস্থ হয়ে উঠেছে, বাকিরা সুস্থ হবার পথে৷
বর্তমানে একজন অভিবাসীকর্মীকে আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷ কভিড-১৯ এ আক্রান্ত শ্রমিকদের যেখানেই থাকুক না কেন, ডরমেটরিতে বসবাসকারী সকল অভিবাসী শ্রমিকদের চিকিৎসা সেবার সুযোগ রয়েছে। উল্লেখ্য, ২১ শে এপ্রিল, ডরমেটরিতে বসবাসরত অভিবাসীকর্মীদের কাজ বন্ধ করতে বলা হয়েছিল। তাদের ৪ মে পর্যন্ত তাদের ডরমেটরিতে প্রবেশ ও বাইরে যেতে দেওয়া হয়নি। এরপর বাসায় থাকার নোটিশ ১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনারভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । সারা বিশ্বে এই ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ।