হোম
আন্তর্জাতিক

সারা ভারত জুড়ে তোলপাড়, মৃত্যুর সংখ্যা ১০ গুণ ছাড়িয়ে যেতে পারে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুলাই, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

সারা ভারত জুড়ে তোলপাড়, মৃত্যুর সংখ্যা ১০ গুণ ছাড়িয়ে যেতে পারে। ভারত সরকারের দেয়া হিসাবমতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে চার লাখের কিছুটা বেশি। কিন্তু সম্প্রতি এক গবেষণায় এসেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর দশগুণ ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ প্রকৃত মৃত্যুর সংখ্যাটা হতে পারে ৩৪ লাখ থেকে ৪৯ লাখের মধ্যে। এ গবেষণা নিয়ে ভারতজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল ফর গ্লোবাল ডেভেলপমেন্ট তাদের সাম্প্রতিক এ গবেষণায় এ তথ্য জানিয়েছে।

তারা দাবি করছে, ভারত সরকার ব্যাপকভাবে করোনায় মৃত্যুর তথ্য লুকিয়েছে। যেখানে করোনায় প্রায় ৫০ লক্ষ মানুষের মৃত্যুর কথা পাওয়া যাচ্ছে, সেখানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত চার লাখ ১৪ হাজার মানুষের মৃত্যুর কথা জানিয়েছে। এ ব্যাপারে দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া অবশ্য বলছেন, আমাদের তো এ মৃত্যুর সংখ্যা লুকানোর কিছু নেই। সরকার সারা দেশের রাজ্যগুলো থেকে প্রাপ্ত তথ্য নিয়ে মৃত্যুর সংখ্যাটি জানিয়ে দেয়। সরকার কখনোই এক্ষেত্রে মৃত্যু সংখ্যা কমিয়ে দেয়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি।

তবে দ্য সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট স্ট্যাডি মৃত্যুর প্রকৃত সংখ্যা বের করতে তিনটি পদ্ধতি ব্যবহারের কথা জানিয়ে বলে, যেভাবেই হোক না কেন, করোনায় ভারতে মৃত্যু কোনোভাবেই শত বা হাজারের কোটায় নয়, বরং সেটা হচ্ছে মিলিয়নের কোটায়। এর আগেও করোনায় মৃত্যু নিয়ে ভারত সরকার আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্টের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিল।

এক গবেষকের সমীক্ষাকে ভিত্তি করে করে ওই আলোচিত প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত সরকার দেশে যে পরিমাণ মৃত্যুর কথা জানাচ্ছে, আসল মৃত্যু তার চেয়ে প্রায় ছয়-সাতগুণ বেশি হতে পারে। ওই প্রতিবেদনের জবাব দিতে গিয়ে ভারত সরকার বলেছিল, প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনেছিল ভারত সরকার। অবশ্য শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশের বিরুদ্ধেই করোনায় মৃতদের সংখ্যা নিয়ে লুকোচুরি খেলার অভিযোগ রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 13 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 19 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 19 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 19 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক