রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন কে সংবর্ধনা দিয়েছেন সাভার নাগরিক কমিটি। শুক্রবার (২৬ মার্চ) বিকালে সাভার উপজেলা প্রাঙ্গনে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। শুক্রবার বিকেলে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংবর্ধনা অনুষ্ঠান এক মিলনমেলায় পরিণত হয়।
সংবর্ধনা ও সম্মাননা: অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাভারের উন্নয়ন ও জনসেবায় বিশেষ অবদানের প্রতিশ্রুতি এবং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সাভার নাগরিক কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত) আলহাজ্ব রহিম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম এর সঞ্চালনায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ মোস্তফা সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বিএনপির নেতা মোঃ ওবায়দুর রহমান অভি ঢাকা জেলার পিপি মোঃ নাজিমুদ্দিন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দ্বীন ইসলাম সাভার পৌর বিএনপি’র সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ সিনিয়র সহ-সভাপতি সাভার পৌর বিএনপি নাজমুল আলম খান সাভার পৌর যুবদলের নেতা আব্বাস উদ্দিন পাপ্পু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই সংবর্ধনা আমার একার নয়, এটি সাভারের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন। আমরা সাভারকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি।