admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে তিন গরু ব্যবসায়ীকে চলন্ত বাসে হাত পা বেধে পিটিয়ে আহত করে নগদ উনিশ লক্ষ আট হাজার টাকা ডাকাতি করার অভিযোগে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে পুলিশ। সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম। পুলিশ বলছে,চলতি বছরের জুলাই মাসে তিন গরু ব্যবসায়ী রাজধানীর গাবতলী গরুর হাটে গরু বিক্রি করে সেখান থেকে একটি চলন্ত বাসে উঠেন মেহেরপুর যাওয়ার জন্য।
পরে বাসটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পৌছলে ডাকাতরা তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে তাদের সাথে থাকা গরু বিক্রির উনিশ লক্ষ আট হাজার টাকা ও মোবাইল ফোন লুটপাট করে ডাকাতরা চলন্ত বাস থেকে তাদের ফেলে দিয়ে পালিয়ে যায়।পরে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অজ্ঞাত ডাকাতদের আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাছির নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ট্যানারি পুলিশ ফাঁড়ি।
তার দেওয়া তথ্য মতে আজ ভোর রাকে কেরানীগঞ্জ এর আলীপুর এলাকা থেকে জসিম নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি রাসেল মোল্ল্যা। এসময় তার কাছ থেকে ডাকাতি হওয়া পাঁচ হাজার টাকা ও হাতুরি উদ্ধার করা হয়।পরে তাকে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। অপরদিকে সাভারের আমিনবাজার থেকে জিয়ারুল ইসলামকে এক চল্লিশ পিচ ইয়াবা,শাহানাজ বেগম ও সজিবকে ইয়াবাও গাঁজাসহ গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।