হোম
আন্তর্জাতিক

শুল্ক ইস্যুতে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক ডেক্সঃ ভারত ১৫০ শতাংশ শুল্ক নেয়, ফের ভারতকে আক্রমণ হোয়াইট হাউসের। শুল্ক ইস্যুতে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি জানিয়েছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। যদিও মোদি সরকার জানিয়েছে, আলোচনা চলছে। এরই মাঝে শুল্ক নিয়ে আরও একবার দিল্লিকে নিশানা করল ওয়াশিংটন। এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ হারে শুল্ক নেওয়ার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমেরিকান মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক নেয় ভারত। এটিকে সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যুক্তরাষ্ট্রের ওপর বিভিন্ন দেশের আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করার সময়, আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্কের কথা উল্লেখ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন এবং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক চান। তিনি বললেন, “ভারতকে দেখুন… আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। আপনার কি মনে এতে কেন্টাকি বোরবনকে (আমেরিকান হুইস্কি) ভারতে রপ্তানি করতে সাহায্য হয়? আমার মনে হয় না। এছাড়া আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।”

আমেরিকান অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর শুল্ক আরোপের জন্য ভারতের সমালোচনাও করেন ক্যারোলিন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি আসলে আমেরিকান ব্যবসা এবং শ্রমিকদের স্বার্থের দিকে নজর রাখবেন। এর আগে ভারতীয় শুল্ক নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন সময় ভারতকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় বলেন, ভারত আমাদের থেকে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে। এমনকী সম্প্রতি ট্রাম্প জানান, আমেরিকার দাবি মেনে ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে। যদিও, এই দাবি অস্বীকার করা হয়েছে ভারতের পক্ষ থেকে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানিয়ে দেয়, আমেরিকাকে শুল্ক কমানোর ব্যাপারে এখনও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

অবশ্য যুত্তরাষ্ট্রের চাপের কারণে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল দেশটি। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরেও শুল্ক কমায় ভারত।

এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 4 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 9 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 16 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক