admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ময়দানহাট্রা ইউনিয়নে ৫০০ গ্রাম গাঁজাসহ শ্রী নয়ন (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৩ ফেব্রিয়ারি(শুক্রবার) বিকাল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের বুজরুকশোকড়া (হেন্দু) গ্রামে আভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ শ্রী নয়নকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শ্রী নয়ন শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের৷ বুজরুকশোকড়া গ্রামের শ্রী নিপেন এর ছেলে।অভিযানে নেতৃত্ব দেন এসআই লতিফ, এ এসআই আবু তাহের ও শাহীন।
এসআই লতিফ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যনসায়ী দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন স্হানে ও পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিল। গোপম সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নয়নকে গ্রেফতার করে থানা আনা হয়েছে। আগামীকাল তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন আদলতে পাঠানো হবে।