হোম
অপরাধ

শিবগঞ্জে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়ম কাজ করছে শিশুরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ নাহিদ উজ্জামান,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কর্মসূচি প্রকল্পে কাজ করছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু শ্রমিকরা। সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি অনেক গোপন নাম দিয়েও প্রকল্পের কাজ। এ ছাড়াও শ্রমিকদের হাজিরার ক্ষেত্রে যথেষ্ট গড়মিল লক্ষ্য করা গেছে।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করে। এজন্য রাস্তা, বাঁধ নির্মাণ ও স্কুলের মাঠ সংস্কারের জন্য প্রকল্প নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য অতিদরিদ্রদের বাছাই করে কাজ বাবদ প্রতিদিন ৪’শ টাকা হিসেবে একেক জনের পারিশ্রমিক ধরা হয়েছে।গণমাধ্যম কর্মীরা সংশ্লিষ্ট প্রকল্পে সরেজমিনে শাহবাজপুর ইউনিয়নের ৫টি প্রকল্পের মধ্যে ১ নং ওয়ার্ড গোপালপুর চাপড় রাস্তা ফরিদের বাড়ি হতে কালভার্ট পর্যন্ত ভায়া গোপালপুর রাস্তা লেধ্রীরবাগান হতে সেন্টুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে শ্রমিক কাজ করলেও তা স্কুল-কলেজ পড়ুয়া শিশু শ্রমিকদের নিয়ে কাজ করছেন প্রকল্পের সভাপতি মো. হুমায়ন কবির।

এই প্রকল্পে ৮৩জন শ্রমিকের মধ্যে ২১জন শ্রমিককে কাজ করতে দেখা গেলেও বালিয়াদিঘী দাখিল মাদ্রসার ৬ষ্ট শ্রেণির ছাত্র ও ইউনুস আলীর ছেলে জিহাদ আলী, গোপালপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও পঞ্চম শ্রেনির ছাত্র, বাসির আলী ছেলে ও বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রীকলেজের এইচ.এস.সি ১ বর্ষ পড়ুয়া ছাত্র আওয়াল হোসেন কে কাজ করতে দেখা গেছে।এছাড়া ২নং ওয়ার্ডের দমদমা পুকুর হতে মাঝাঘোন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার, ৬নং ওয়ার্ডে আকুটার বন রাস্তা জবেদ ডাক্তারের বাড়ি হতে রাস্তার শেষ মাথা পর্যন্ত রাস্তা সংস্কার, ৯ নং ওয়ার্ডে নামোচাকপাড়া গ্রামের আশাড়ীর বাড়ি হতে উপরচাকপাড়া কালভার্ট পর্যন্ত রাস্তা সংস্কার, ৭ নং ওয়ার্ডের তেলকুপি গ্রামে জেন্টুর বাড়ি হতে লাল বাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে তেমন কোন শ্রমিক লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে, দাইপুখুরিয়া ইউনিয়নের ৫টি প্রকল্পে ১নং ওয়ার্ডে কর্নখালি গ্রামের বালুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শরীফ এর জমি পর্যন্ত রাস্তা সংস্কার, ২ নং ওয়ার্ডে মির্জাপুর কালিতলা গ্রামের শহিদুলের বাড়ি হতে দৌলত বাড়ি সতিসের পর্যন্ত রাস্তা সংস্কার, ৪ নং ওয়ার্ডের মল্লিকপুর গ্রামের মকবুলের বাড়ি হতে তোজাম্মেলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, মনাকষা ইউনিয়নের চৌকা, রাঘববাটি, শিংনগর প্রকল্প, বিনোদপুর ইউনিয়নের নামো কালিগঞ্জ, লছমানপুর এলাকার প্রকল্পেও একই চিত্র দেখা গেছে।

এছাড়া কানসাট, মোবারকপুর, চককীর্ত্তি, ধাইনগর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা, দূর্লভপুর ইউনিয়নের প্রকল্পগুলোর একই অবস্থা দেখা গেছে।নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, বেশিভাগ প্রকল্পের সভাপতিগণ তালিকা গোপন নাম দিয়ে তাদের মোবাইলের সীম কার্ড নিজের কাছে রেখেছেন। সূত্রমতে চুক্তিবদ্ধ যে, প্রকল্পের পারিশ্রমিকের টাকা আসলে সীম চালু করে টাকা উত্তোলন টাকা অর্ধেক শ্রমিক নিবে আর অর্ধেক প্রকল্প সভাপতি নিবেন। মনাকষা, বিনোদপুর, শাহবাজপুর, নয়ালাভাঙা সহ কয়েকটি ইউপিন চেয়ারম্যানদের সাথে সরাসরি যোগাযোগ করতে গিয়ে তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এমনকি মুঠোফোনও রিসিভ করেননি।এছাড়া, দাইপুখুরিয়া, ধাইনগর, চককীর্ত্তি, কানসাট, মোবারকপুর, ছত্রাজিতপুর সহ কয়েকটি ইউপি চেয়ারম্যানগণ বলেন, আমাদের প্রকল্পের কাজ স্বাভাবিকভাবে চলছে, কোন অনিয়ম হয়নি।

শ্রমিকদের হাজিরার ক্ষেত্রে আমরা সর্তকতা অবলম্বন করছি। যে শ্রমিক কাজ আসে না, তাদের অনুপস্থিত দেখানো হচ্ছে।তবে, মনাকষা ইউপি সচিব মোঃ তানজিমুল হক জানান, এই প্রকল্পটি আসলেই অসহায়দের জন্য। আমার জানা মতে, প্রতিটি প্রকল্পে হাজিরা শতভাগ হচ্ছে। কোন অনিয়ম হচ্ছে না। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম জানান, যেহেতু শ্রমিকদের নিজেস্ব বিকাশ নম্বরে টাকা যাবে, সেহেতু টাকা আত্মসাতের কোন সুযোগ নাই।

আর কোন প্রকল্পে শিশু শ্রমিক কাজ কাজ করলে তদন্ত সাপেক্ষে প্রকল্পের সভাপতির বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হাজিরা ব্যাপারে তিনি জানান, আমার স্বাক্ষরিত প্রত্যায়নপত্র ছাড়া কোন কোন কাগজে হাজিরা করতে পারবে না। যাদের হাজিরা থাকবে না, তাদের টাকা ফেরৎ যাবে। তিনি আরো জানান, ইতিমধ্যে আমি কয়েকটি ইউপির প্রকল্পের কাজ পরিদর্শন করেছি। কিছুটা অনিয়ম লক্ষ্য করেছি এবং তাদেরকে সর্তকতামূলক নোটিশ দেয়া হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 5 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 9 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 17 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক