admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ণ
মো: নাহিদ উজ্জামান, চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ০২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদে চত্ত্বরে প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই করন ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০মিনিটে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাজসেবা শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রেজাউর রহমানের সঞ্চলানায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন কর্মী রাহাতুন জামান রাহাত সহ টিমের সদস্যরা আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ হুমায়ন কবির, মোঃ আঃ সালাম, আঃ রশিদ, মোঃ তোজাম্মেল হক, আঃ রশিদ, গাজলুর রহমান, মহাঃ কাশেদ আলী, মনিরুল ইসলাম, ইসমাইল সহ অন্যান্যরা।
ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন, জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য, প্রতিবন্ধী কোন পাপ বা অভিশাপ নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক বলেছেন। তাই তাদের অসহায়ের কথা ভেবে ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিবন্ধী ভাতার জন্য কোন দালাল বা মেম্বার কোন প্রকার টাকা চাইলে টাকা দেবেন না। সাথে সাথে আমাকে জানাবেন আমি। ততক্ষণই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।