admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
পিকে রায়, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রেলওয়ে বাজারে অভিযান চালিয়ে একজন পশু খাদ্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় চিরিরবন্দর উপজেলা ভ্যাটোনারি সার্জন ডা. রুপম চন্দ্র উপস্থিত ছিলেন।
পশু খাদ্য বিক্রির লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার দায়ে মনোষা এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মিনাল বাবুকে এ অর্থদন্ড দেয়া হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা বলেন,মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৬ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।