admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ০১টি পিকআপ যোগে বিরামপুর টু ঘোড়াঘাট হাইওয়ে দিয়ে নবাবগঞ্জ থানা এলাকা অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি ২০২৩ খ্রিঃ ভোরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দলার দর্গা বাজার এলাকায় র্যাবের একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে এবং উক্ত চেকপোস্ট চলাকালে সন্দেহ জনক একটি পিকআপ তল্লাশি করে, উক্ত পিকআপের বডির নিচে অভিনব কায়দায় তৈরি বক্সের ভিতর রক্ষিত ২২৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ কাশেম(৩১), সাং- নলিন বাজার,(জগতপুরা) থানা- ভূয়াপুর, জেলা- টাংগাইল ও ২। মোঃ আজিজুল হক(৩২), সাং- শেরনগর, থানা- নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারন করে একই কায়দায় অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে এবং দেশের বিভিন্ন থানায় ধৃত আসামী মোঃ কাশেম(৩১) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ধৃত আসামী মোঃ আজিজুল হক(৩২) এর বিরূদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ভাবে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।