হোম
অপরাধ

রাজশাহীতে চোর সন্দেহে দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-৪ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মো: পুলক আলী, ব্যুরো রাজশাহী: রাজশাহীতে চোর সন্দেহে বাড়ির মালিকের নির্যাতনে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তাদের নির্যাতন করা হয়। খবর পেয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা বিসিক এলাকার মডার্ন ফুড কারখানা সংলগ্ন একটি বাড়ি থেকে পুলিশ নির্যাতনের শিকার দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃ*ত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসধীন অবস্থায় মারা যান আরেকজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার সগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে রেজাউল করিম (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম (৩৫)। তারা দুইজনেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া ডাবতলা এলাকায় থাকতেন। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নগরীর সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে আবদুল মালেক হাজির ছেলে মডার্ন ফুড কারখানার মালিক মোহাম্মদ আব্দুল্লার (৩৮) বাড়িতে গত কয়েকদিন ধরে রাকিবুল ও রেজাউল রাজমিস্ত্রির কাজ করছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে তাদের দুইজনকে বেঁধে রেখে নির্যাতন শুরু করে। রাত ৮টা পর্যন্ত তাদের নির্যাতন করা হয়। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় দুইজন উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে রেজাউলকে জরুরী বিভাগে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবুল ইসলাম। ওসি মাজহারুল বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন, বাড়ি মালিক আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুরমশাই মাসুম রেজা (৫০), চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) ও মডার্ন ফুডের ম্যানেজার ইমরান হোসেন (২১)। এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।ওসি আরও বলেন, স্বীকারোক্তি আদায়ের জন্য দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। এই নির্যাতনের তারা ভিডিও ধারণ করে। এই ধরণের দুটি ভিডিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 2 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 10 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক