হোম
ধর্ম ও ইসলাম

রাজধানীর বায়তুল মোকাররমে আতর-তসবিহ কেনার ধুম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম ডেক্সঃ শনিবার (২৯ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ঘুরে এবং সংশ্লিষ্ট ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিন দেখা গেছে, বায়তুল মোকাররমের সামনের ফুটপাতের দোকানগুলোতে বিক্রেতারা মুহূর্তের বিক্রিতে ব্যস্ত। এসব দোকানে ২০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে হরেক রকম টুপি। ১৫০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে নানা রকমের জায়নামাজ। ১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বিভিন্ন মানের তসবিহ। ১০ টাকা থেকে শুরু করে ৬০ টাকায় বিক্রি হচ্ছে মেসওয়াক।

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে আতর, টুপি, তসবিহর দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ফুটপাতে আতরের দোকানের পাশাপাশি ভিড় বাড়ছে অভিজাত আতরের সমাহার খ্যাত আল হারমাইন আতর হাউজেও।

এদিকে অপেক্ষাকৃত রুচিশীল ক্রেতারা ভিড় জমাচ্ছেন আল হারমাইন আতরের বায়তুল মোকাররমের আউটলেটসহ অভিজাত সব আতরের দোকানগুলোতে। দেশের বাইরে থেকে আমদানি করা এসব আতর ও পারফিউমে ক্রেতাদের চাহিদা রয়েছে ভালোই। তবে দাম অপেক্ষাকৃত বেশি হওয়ায় ক্রেতাদের কেউ কেউ দাম কমানোর পরামর্শও দিয়েছেন।

সায়মন ইসলাম নামের এক ক্রেতা বলেন, রমজানের মধ্যে অনেকবার আতর নিয়েছি। এখন এসেছি পরিবারের সবার জন্য আতর কিনতে। দাম তুলনামূলক একটু বেশি হওয়ায় চাইলেও সব কালেকশন নিতে পারি না। ফাহমিদ নামের আরেক ক্রেতা বলেন, বাবার জন্য জায়নামাজ কিনতে এসেছি। ঈদের দিন আমাদের দুই-তিন প্রজন্মের মিলন হয়। বাবা, আমি আমার ছেলে একত্রে ঈদগাহে যাই। সবাই নতুন কাপড়ের পাশাপাশি জায়নামাজ আর আতর নিয়ে যাই। বছরের এই একটা দিনকে বিশেষ করতে আমাদের চেষ্টার ত্রুটি থাকে না।

আল হারমাইনের সহকারী ম্যানেজার রাকিব হোসাইন বলেন, বরাবরের মতো এবারো আল হারামাইন পারফিউমস ব্যতিক্রমী কিছু করছে। ০% ইএমআই এবারের ঈদের সেরা আকর্ষণ। ফ্রেগনেন্সের ধরন বিবেচনায় আমাদের কাছে সুইট, ফ্লোরাল, ফ্রুটি এবং উড বেজড পারফিউম রয়েছে।

তিনি বলেন, অতিসম্প্রতি বাংলাদেশে আসা পারফিউমগুলো আমাদের কালেকশনে রয়েছে, এর মধ্যে ফ্লোরাল ফেয়ার, লাভেঞ্চার সিরিজ, ব্ল্যাক উড এবং ফারাসা অতি জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা আশা করছি এবারের ঈদে আল হারমাইনের প্রত্যাশিত বিক্রির মাত্রা ছাড়িয়ে যাবে।

আহসান আতর হাউজের আব্দুর গফুর বলেন, আলহামদুলিল্লাহ বিক্রি অনেক ভালো হয়েছে। এখন একটু মানুষ কম। তবে চাঁদ রাতে বিক্রি বাড়তে পারে। পুরান ঢাকার অনেকেই চাঁদ রাতে আতর, টুপি, জায়নামাজ কিনতে আসেন। সবমিলিয়ে এবারের বিক্রি ভালো। ফয়সাল বিদেশি আতর হাউজের মালিক ফয়সাল বলেন, বিক্রির সময় প্রায় শেষ। আশেপাশে এখন আর তেমন মানুষ নেই। এবারে প্রত্যাশার চাইতে কিছুটা কম বিক্রি হয়েছে। ১০ রমজানের মধ্যে বিক্রি প্রচুর হয়। মাঝে একটু কমে। আবার ২০ রমজান থেকে বিক্রি বাড়ে। এ বছর মোটামুটি বিক্রি হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 16 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 18 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক