admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে রপ্তানিমুখী পোশাক কারখানা আজিম গ্রুপের উৎপাদিত রপ্তানি পণ্য চুরির অভিযোগে সিকিউরিটি ইনচার্জ ও প্যাকিং ইনচার্জকে বহিষ্কার করা হয়েছে।
সাভারের বিরুলিয়া রোডে অবস্থিত আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লি: এর প্যাকিং ইনচার্জ মো: ওবায়দুর রহমান ও কারখানাটির সিকিউরিটি ইনচার্জ মো: মাজদার রহমান দীর্ঘদিন ধরে একে অপরকে আতত করে প্রায় ৬ বছর যাবত প্রতিমাসে অন্তত দুই-তিনশ বিদেশী বায়ারের প্যান্ট- জ্যাকেট চুরি করে লোকাল মার্কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি জানাজানি হলে কারখানা কতৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে চুরির সত্যতা পায় এবং দুইজনকেই বহিষ্কার করে।
পণ্য চুরির দায়ে বহিষ্কার হওয়া দুই ব্যাক্তির বিষয়ে জানতে চাইলে কারখানা কতৃপক্ষ বলেন- কারখানায় উৎপাদিত পণ্য চুরি করে লোকাল মার্কেটে বিক্রির বিষয়টি জানার সাথেসাথেই কারখানা কতৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে অভিযুক্ত মাজদার ও ওবায়েদুরের পণ্য চুরির সত্যতা পেয়ে তাদের ইতিমধ্যে কারখানা থেকে বহিস্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, চুরির অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে আমরা অন্তত দশজনের লিখিত বক্তব্য পেয়েছি। একটি এক্সপোর্টের দোকানে আমাদের কারখানার বেশ কয়েকটি বায়ারের মালামাল জব্দ করছি। এরা চুরি, নিয়োগ বানিজ্য সহ নানান অপকর্মের সাথে জড়িত ছিল। তদন্তে দুই চোরের আরও কিছু সহযোগীর নাম পাওয়া গেছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে চেয়ে আজিম গ্রুপের মানব সম্পদ বিভাগের মহা-ব্যবস্থাপক সোহাব আহম্মেদের মুঠোফোনে একাধিকবার কল করার পরেও ফোন রিসিভ করেনি।