হোম
আইন-বিচার

রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা ও অধ্যাপক ফারুক এর সঙ্গে কী হয়েছিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন ও সহযোগী অধ্যাপক উমর ফারুক এর মধ্যে স্যার বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের? রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ বলতে বাধ্য করার অভিযোগ তুলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুক। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মেয়েকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অধ্যাপক উমর ফারুক। পরে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন কার্যালয় থেকে নেমে এসে দুঃখপ্রকাশ করলে বিষয়টির সেখানে ইতি ঘটে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ স্বাক্ষরিত বিবৃতি বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুককে জনসম্মুখে রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন স্যার সম্বোধন করাতে বাধ্য করার ঘটনায় রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত ব্যথিত, বিব্রত ও ক্ষুব্ধ।
বিষয়টি গোটা শিক্ষক সমাজকে মর্মাহত করেছে। অধ্যাপক উমর ফারুকের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে ওই দিনই আমি দুঃখপ্রকাশ করেছি। সেদিনই ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। এখন আবার নতুন করে বিষয়টি কেন সামনে আনা হচ্ছে বুঝতেছি না। আমি তো ওই শিক্ষককে স্যার ডাকতে বাধ্য করিনি। এমনকি বলিনি আমাকে স্যার ডাকতে। তারা কেন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছেন জানি না। দুঃখপ্রকাশের পর থেকে ওই শিক্ষক আমার সঙ্গে এ নিয়ে এখন পর্যন্ত কোনও কথা বলেননি। এখন শিক্ষক সমিতি কেন বিবৃতি দিয়েছে, তা জানি না।
আসলে কী নিয়ে ঘটনার সূত্রপাত জানতে চাইলে সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যাই। মূলত আমার পরিচালিত একটি স্কুলের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে রংপুরের প্রথম শহীদ শংকু সমজদারের নামে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলটি গত তিন বছর ধরে পরিচালনা করে আসছি আমি। সেই স্কুলের কাজে গিয়েছিলাম।
এর আগে বুধবার হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে পড়েন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। ওই সময় তার মেয়েও সঙ্গে ছিল। প্ল্যাকার্ডে লেখা ছিল,রংপুরের জেলা প্রশাসককে স্যার ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।’ এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার শুরু হয়।
তিনি বলেন,জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার সময় তাকে আপা বলে সম্বোধন করি। এ সময় জেলা প্রশাসক আমাকে বলেন, আমি নারী না হলে কি বলে সম্বোধন করতেন? তখন বলি, ভাই বলতাম। তখন জেলা প্রশাসক বলেন, আমার চেয়ারের একটা সম্মান আছে। অবশ্যই স্যার বলা উচিত। বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেখান থেকে বেরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রধান ফটকের সামনে আমার মেয়েকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করি।
এদিকে, অবস্থান কর্মসূচি পালনের বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ছুটে এসে ওই কর্মসূচিতে অংশ নেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক তার কার্যালয় থেকে নিচে নেমে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকও সেখানে উপস্থিত হন। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন জেলা প্রশাসক। সেই সঙ্গে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করছি। আমি ওই শিক্ষককে স্যার সম্বোধন করতে বলিনি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্য দুঃখপ্রকাশ করছি।তখন বিষয়টির সেখানেই ইতি ঘটেছিল।
এ ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ বলেন, জেলা প্রশাসকের এমন আচরণ দুঃখজনক। জেলা প্রশাসককে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার বলবেন। জানতে চাইলে বেরোবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন আহমেদ বলেন, সাংবিধানিকভাবে এবং সরকারিভাবে আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। বাংলাদেশে একজন সরকারী কর্মচারী স্যার হয়ে উঠার বদলে সেবক হয়ে উঠবেন এটাই আমাদের প্রত্যাশা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 14 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক