হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার এক বছরেও আতঙ্ক কাটেনি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার এক বছরেও আতঙ্ক কাটেনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংস হামলার এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি। ওই ঘটনায় আমেরিকানরা এখনও আতঙ্ক অনুভব করে। তারা গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একটি জরিপে বলা হচ্ছে, সরকারের বিরুদ্ধে সহিংসতা কখনও কখনও ন্যায়সঙ্গত হতে পারে। ওই জরিপে প্রায় এক তৃতীয়াংশ এমন মত দিয়েছেন। জরিপের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের সমর্থকদের নেতৃত্বে ক্যাপিটল হিলে ওই হামলা ছিল ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতার প্রতিচ্ছবি, যা আমেরিকান গণতন্ত্রের জন্য হুমকি।

মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ রোববার জরিপটি প্রকাশ করে। ইতোমধ্যে আমেরিকানদের গণতন্ত্রের ধারণায় ধস নামছে। ২০০২ সালে যা ছিল ৯০ শতাংশ, আর এখন সেটা দাঁড়িয়েছে ৫৪ শতাংশে। ওয়াশিংটন পোস্ট-ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের একটি সমীক্ষায় এ চিত্র দেখা গেছে৷ সিবিএস জরিপ দেখাচ্ছে, ২৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, নির্বাচনের ফলাফল রক্ষার জন্য শক্তি ব্যবহার করা যেতে পারে। যেখানে ৩৪ শতাংশ ওয়াশিংটন পোস্টকে বলেছে, সরকারের বিরুদ্ধে একটি সহিংস পদক্ষেপ কখনও ন্যায়সঙ্গত হতে পারে। কয়েক দশকের মধ্যে এত বেশি সংখ্যক মানুষ এমন মত দিল।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল দাঙ্গার ১৪ দিন পর ক্ষমতা গ্রহণ করেছিলেন। তিনি গণতন্ত্রের সংকট কাটিয়ে উঠতে প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প সমর্থকদের দুই-তৃতীয়াংশ এখনও বিশ্বাস করে, বাইডেন বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নন। ট্রাম্প ক্যাপিটল হামলার কিছুক্ষণ আগে হাজার হাজার সমর্থককে সম্বোধন করেছিলেন, নির্বাচনে কারচুপি হয়েছে এবং তাদের নরকের মতো লড়াই করা উচিত। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ বলেছেন, ক্যাপিটলে আক্রমণের জন্য ট্রাম্প সবচেয়ে বেশি দায়ী।

অপরদিকে, ২৬ শতাংশ আমেরিকান চায় ট্রাম্প ২০২৪ সালে আবার প্রার্থী হোক। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের একটি বাছাই কমিটি কয়েক মাস ধরে ক্যাপিটলে হামলাকারীদের নিয়ে কাজ করছে। ট্রাম্প ও তার সমর্থকদের পক্ষ থেকে সীমিত সহযোগিতা সত্ত্বেও প্যানেলটি তিন শ’র বেশি সাক্ষাৎকার নিয়েছে এবং হাজার হাজার নথি সংগ্রহ করেছে।

প্যানেলের চেয়ারম্যান প্রতিনিধি বেনি থম্পসন গতকাল রোববার এবিসিকে বলেছেন, আমরা এমন কিছু বিষয় উন্মোচন করেছি, যা প্রকৃত উদ্বেগের কারণ। লোকেরা আমাদের গণতন্ত্রের অখণ্ডতাকে ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এটি নির্বাচনকে দুর্বল করার জন্য অনেক লোকের পক্ষ থেকে একটি সমন্বিত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এটি নির্বাহী শাখার লোক হতে পারে। এমনকি প্রতিরক্ষা বিভাগের লোক ও কিছু খুব ধনী ব্যক্তি এর সঙ্গে যুক্ত।

বেনি থম্পসন বলছেন, তিনি বিচার বিভাগের কাছে বেআইনি কোনো প্রমাণ উল্লেখ করতে দ্বিধা করবেন না। প্যানেলের মাত্র দুই রিপাবলিকানের একজন লিজ চেনি রোববার ক্যাপিটলে দাঙ্গাবাজদের হামলা করার জন্য ট্রাম্পের কঠোর নিন্দা করেছেন। কারণ হামলার সময় ট্রাম্প একটি ফোনকল দিতে পারতেন। কিন্তু তার এই অবহেলা সীমাহীন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 4 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 10 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 11 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 20 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক