admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২০ ৭:১৫ পূর্বাহ্ণ
ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পুকুরে, নিহত একই পরিবারের ৮। ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে চলে যায়। এতে করে মৃত্যুবরণ করেছেন একই পরিবারের ৮ জন। ফায়ার সার্ভিরের ডুবুরি দল এসে দুজনকে জীবিত উদ্ধার করে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল ৭টায়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পান্নাত বলেন, ঘটনাটি ঘটেছে ফুলপুরের বাসাতি নামক স্থানে। ময়মনসিংহের ভালুকা থেকে মাইক্রোবাসটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও সফল হতে পারেনি। কারণ গাড়িটি গভীর পুকুরের একদম তলদেশে গিয়ে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছার আগেই ৮ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মাইক্রোবাসে মোট যাত্রী ছিল ১৪ জন। এরমধ্যে ৮ জনকে মৃত ও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে ডুবুরি দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন বলে জানা গেছে। এরা সবাই একই পরিবারের। ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন সেখানে পৌঁছেছেন।