admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২০ ৮:০৪ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবু জাহেদ মারা গেছেন। রোববার বেলা পৌনে ১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, করোনা শনাক্তের পর ১১ জুলাই তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোনো কারা সদস্যের মৃত্যু হল বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।