হোম
আন্তর্জাতিক

মার্কিন সাবমেরিন দক্ষিণ চীন সাগরে অজানা বস্তুতে ধাক্কায় ১২জনের বেশি মার্কিন নাবিক আহত হয়েছেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মার্কিন সাবমেরিন দক্ষিণ চীন সাগরে অজানা বস্তুতে ধাক্কায় ১২জনের বেশি মার্কিন নাবিক আহত হয়েছেন। দক্ষিণ চীন সাগরে অজানা বস্তুতে ধাক্কা খেয়েছে একটি মার্কিন পারমাণবিক সাবমেরিন। এতে দুর্ঘটনায় ১২ জনের বেশি মার্কিন নাবিক আহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার ইউএসএস কানেকটিকাট নামের সাবমেরিনটি দুর্ঘটনায় পড়ে। এতে ১৫ জন নাবিক আহত হয়েছেন। এই দুর্ঘটনা এমন সময় ঘটল যখন তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনা অনুপ্রবেশের কারণে এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের কারণ কী তা স্পষ্ট নয়। মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সাবমেরিনটি এখন মার্কিন ভূখণ্ডের দিকে যাচ্ছে। নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইউএসএস কানেকটিকাটের পারমাণবিক প্রপালশন প্ল্যান্ট এবং স্পেসের কোনো ক্ষতি হয়নি এবং সাবমেরিনটি পুরোপুরি চালু রয়েছে। সাবমেরিনের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। মার্কিন নৌবাহিনী দ্বিতীয় কোনো পক্ষের প্রতি সাহায্যের অনুরোধ করেনি।

ইউএসএস কানেকটিকাট দক্ষিণ চীন সাগর সংলগ্ন এলাকায় কাজ করছিল, যা বিশ্বের অন্যতম বিতর্কিত অঞ্চল। চীন এর অধিকাংশ দাবি করে কিন্তু আশেপাশের দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের দাবি নাকচ করে আসছে। ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম চীনের ওই দাবির বিরোধিতা করে আসছে। এতে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এই আঞ্চলিক বিরোধে যুক্তরাষ্ট্র চীনের বিপক্ষের দেশগুলোকে সমর্থন দিয়েছে।

মার্কিন পারমাণবিক সাবমেরিন এমন সময় দুর্ঘটনায় পড়ল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘অকাস’ নামে একটি ঐতিহাসিক নিরাপত্তা চুক্তিতে সম্মত হয়েছে। যে চুক্তি চীনকে মোকাবেলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সাথে তার নিজস্ব পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণের তথ্য শেয়ার করবে।

তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের রেকর্ড সংখ্যক সামরিক জেট পাঠানোর পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, তাইওয়ান নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। কোনো পাল্টা পদক্ষেপ নেওয়ার দিন যাতে না আসে, সেজন্য আমরা এখনই পদক্ষেপ নেব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 7 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 9 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 9 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 9 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 1 day আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 1 day আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক