admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ লোহাগাড়া উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন খাঁন জানান গত দুই মাস পূর্বে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলতাফ হোসেন কতৃক অনুমোদন কৃর্ত লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান পালন করছেন তারা বিভিন্ন কারণে কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম কে দাওয়াত না করায় অবৈধ মাটি কাটার বিষয় কে ইসূ করে কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়া লোহাগাড়া উপজেলা কমিটি বিলুপ্ত করেছেন। যেই কমিটির বিলুপ্ত পত্রে সভাপতি আলতাফ হোসেনের কোন সাক্ষর নেই এই বিষয়ে সভাপতি মোঃ আলতাফ হোসেন সাহেবের সাথে কথা বললে তিনি জানান তিনি এই বিষয়ে কিছু জানেন না আরও বলেন কে কাকে বহিষ্কার করে কে কোন কমিটি বিলুপ্ত করে আমি কিছু জানিনা।
এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন এই ধরনের বিভিন্ন নোংরা কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে মহাসচিব কামরুল ইসলামের বিরুদ্ধে তার কারণে আজ বহু প্রাচীন তম আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত স্বনামধন্য আলোচিত সংগঠন সাংবাদিকদের আস্থার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে কার্যক্রম জিমিয়ে পড়েছে এই সংগঠন কে এগিয়ে নিতে হলে মহাসচিব কামরুল ইসলাম কে বহিষ্কার করা প্রয়োজন। সেলিম উদ্দিন খাঁন মহাসচিব কামরুল কে একটি পত্রে লিখেছেন না জেনে না বুঝে কোন কথা বলবেন না ঐদিন কি হয়েছিল আমার চেয়ে বেশি আপনি জানেন কেমনে, অবৈধভাবে মাটি কাটছিল খবর পেয়ে জাতীয় সংবাদিক সংস্থার দুইজন সহকর্মী সত্যতা যাচাইয়ের জন্য ওইখানে গিয়েছিল।
ওইখানে যাওয়ার পর ওদের সাথে বাড়াবাড়ি হয় পরে আমি ঘটনাস্থলে যাই, এরা ঐ দুজনের সাথে বাড়াবাড়ি করেছে অযথা,ওই ঘটনাস্থল আমার বাড়ির পূর্ব পাশে,আমি তাদের কথা মত কাজ না করায় বিবাদ সৃষ্টি হয়, এতে চাঁদাবাজি আসলো কোত্থেকে। মূল কথা হচ্ছে আপনাকে লোহাগাড়ায় দাওয়াত দেই নাই, আর কে কোন পরিবারের সন্তান সব আমলনামা আমার হাতে আছে।