admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ
ভারত চার রাজ্য বিপন্ন করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে কাহিল। করোনাভাইরাসের কারণে ভারতের অবস্থা আবারও কাহিল হয়ে পড়েছে। এশিয়ার অন্যদেশগুলোতে যখন এই ভাইরাসের সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে তখন ভারতে শুরু হয়েছে এর দ্বিতীয় ঢেউ। অনেকে মনে বিভিন্ন নির্বাচনী জমজমাট প্রচারণার কারণে হঠাৎ করে আবার করোনার বিস্তার ঘটছে।
এদিকে কোভিড দেশ থেকে বিদায় নিচ্ছে এমন একটি ধারণা যখন ভারতীয়দের মধ্যে প্রোথিত হচ্ছে, ঠিক সেই সময়ে কোভিডের নতুন ঢেউ ভারতে আছড়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যে চারটি রাজ্য বিপন্ন কোভিডের দ্বিতীয় আঘাতে। ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা দেখে আতঙ্ক ছড়িয়েছে। জীবাণুর নতুন চেহারা চিন্তার ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের কপালে। যে চারটি রাজ্যে কোভিড ফের থাবা গেড়ে বসেছে সেই চারটি রাজ্য হল পাঞ্জাব, মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশ। এর মধ্যে মুম্বাই এবং বিদর্ভের কিছু অংশে নতুন করে আংশিক লকডাউন চলছে।