হোম
আন্তর্জাতিক

ভারতের দিল্লিতে করোনার টিকা নেয়া ৫১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ

ভারতের দিল্লিতে করোনার টিকা নেয়া ৫১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে-এম কে নিউজ

ফাইল ছবি

ভারতের দিল্লিতে টিকা নেয়া ৫১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। পৃথিবীর বৃহত্তম টিকাদানকারী দেশ ভারতে একযোগে করোনার টিকা প্রয়োগের কর্মসূচি শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল শনিবার এর উদ্বোধন করেন। প্রায় ৩০ কোটি ভারতীয়কে করোনা টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।রোববার আনন্দবাজার পত্রিকা জানায়, টিকাদানের প্রথম দিন শনিবার দিল্লিতে ৪ হাজার ৩১৯ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়। তাদের মধ্যে অন্তত ৫০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

এরই মধ্যে হাসপাতালের নিরাপত্তারক্ষী এক যুবককে (২২) সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকলেও দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বরাত দিয়ে খবর দেয়া হলেও এ ঘটনাকে আশঙ্কার পাল্লা কিছুটা ভারী হলো বলে উল্লেখ করা হয়। তবে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়া অন্যদের সামান্য পর্যবেক্ষণে রাখা হয় বলে জানানো হয়েছে।

দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন জরুরি ব্যবহারের জন্য দুটি করোনা টিকা অনুমোদন দিয়েছে ভারত সরকার। সেগুলো হচ্ছে- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড এবং ভারতীয় বায়োটেকের কোভ্যাক্সিন। তবে এরই মধ্যে নিজেদের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন নিতে আপত্তি জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। দিল্লির অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকরা চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষকে।

তারা বলছেন, এই টিকা ট্রায়ালের সবকটি ধাপ যথাযথভাবে সস্পন্ন করেনি। তাই এটি গ্রহণ করে তারা ঝুঁকিতে পড়তে চান না। পার্শপ্রতিক্রিয়া দেয়া দেয়া ব্যক্তিরা কোন টিকাটি নিয়েছেন তা জানা না গেলেও বৃহৎ এই কর্মযজ্ঞের শুরুতেই হোঁচট খেলো ভারতীয় কর্তৃপক্ষ। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করা ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে প্রথম ধাপে বিনামূল্যে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। টিকাদানে তাদের অগ্রাধিকার দিয়ে ঋণ শোধ করার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় দ্বিতীয় দফায় ৩০ কোটি ভারতীয়কে করোনার টিকা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরবর্তীতে ধাপে ধাপে সকল ভারতীয়কে টিকার আওতায় আনা হবে। করোনার সময়ের মতো টিকাদানেও ধৈর্য ধারণ করতে হবে। প্রতি বছর ৪০ কোটি নবজাতক ও প্রসূতি মাকে ১২টি রোগের টিকা দিয়ে আসছে ভারত, যা বিশ্বে বৃহত্তম টিকাদানকারী দেশের মর্যাদা এনে দিয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 8 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 14 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক