admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১ ৮:৩০ পূর্বাহ্ণ
ভারতের ওনাম বাম্বার কেরালা লটারিতে অটো ড্রাইভার জিতলেন ১২ কোটি রুপি। দরিদ্র পরিবারে জন্ম নেয়া জয়পালান পি আর একজন অটো চালক। দিনভর নানা গুঞ্জন আর উত্তেজনা শেষে ১২ কোটি রুপির লটারি জিতেছেন তিনি। এমন কাণ্ড ঘটেছে ভারতের ‘ওনাম বাম্বার কেরালা লটারিতে। দেশটির গণমাধ্যমগুলো জানায়, মারাদুর আম্বেদকার জংশনে অটো চালান কোচির মারাদু এলাকার বাসিন্দা জয়পালান পি আর। ৯৫ বছরের মা লক্ষ্মী বাইসহ পুরো পরিবারের দায়িত্ব তার বাঁধে।
তার দুই সন্তানের একজন ইলেক্ট্রিশিয়ান, অন্যজন হোমিও চিকিৎসক। জয়পালানের স্ত্রী মানি চত্তানিকারা একটি হোমিও হাসপাতালে পরিচ্ছন্নতার কাজ করেন। গত ১০ সেপ্টেম্বর জংশন থেকে লটারি কেনার বিষয়ে জয়পালান জানান, লটারিটা হাতে নিয়েই সংখ্যাটা জাদুকরী মনে হয়েছে তার কাছে। পুরস্কারজয়ীর নম্বর নিয়ে গুজব ছড়িয়ে পড়লে সারাদিন চুপচাপ থাকেন। কেননা তিনি জানতেন, ওই নম্বরটি তার কাছেই রয়েছে।
এত বড় পুরস্কার জয়ের পরেও একেবারেই শান্ত থাকা জয়পালান বলেন, গাড়ি-বাড়ি করতে ঋণ নিয়েছি, সেই টাকা পরিশোধ করতে হবে। লটারির বাকি অর্থ কীভাবে ব্যয় করবো, সে বিষয়টি পরিবারের সঙ্গে বসে ঠিক করা হবে। এদিকে, লটারির ফলাফল ঘোষণার পর অনেকেই নিজেকে বিজয়ী দাবি করেছিলেন। আসল জয়ী জয়পালান তখনও ছিলেন নীবর। পরে নিজেকে বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে সামনে আসেন তিনি।