admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
ভারতের আসাম রাজ্যের কাছার সীমান্তে নৈশকালীন কারফিউ ও নিষেধাজ্ঞা মূলক নির্দেশ জারি করা হয়েছে। অঞ্চলটি দিয়ে উগ্রবাদীদের চলাচল এবং গবাদিপশু পারাপার বন্ধে এ পদক্ষেপ দিয়েছে ভারত। দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন ফার্স্টপোস্ট। এতে বলা হয়, নির্দেশটি মঙ্গলবার (গতকাল) থেকেই কার্যকর হয়েছে, যা বলবৎ থাকবে পরবর্তী দুই মাস।

আদেশে আরো বলা হয়, সীমান্ত অঞ্চলটি দিয়ে উগ্রপন্থিরা আইন-শৃঙ্খলায় সমস্যার সৃষ্টি করছে। অননুমোদিত বিভিন্ন পণ্য চোরাচালান করছে তারা। এ বিষয়ে কাছারের উপ-কমিশনার কীর্তি জাল্লি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এক কিলোমিটার ব্যাসার্ধে নির্দেশনা কার্যকর থাকবে। প্রতিদিন সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ব্যক্তি বিশেষের যাতায়াত নিষিদ্ধ থাকবে।