admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২০ ১০:০৯ পূর্বাহ্ণ
ভারতের আনন্দবাজার পত্রিকা এবার বাংলাদেশকে উইপোকা বললো। আবারো বাংলাদেশকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করলো ভারতের শীর্ষ বাংলা সংবাদপত্র আনন্দবাজার। দ্রুত এগিয়ে যেতে থাকা বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে জিডিপি নিয়ে গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) গণমাধ্যমটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে উইপোকা বলে কটাক্ষ করার পাশাপাশি সেই তুলনায় ভারতকে হাতির সাথে তুলনা করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝি সময় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য বিনাশুল্কে চীনে প্রবেশের সুবিধা দিয়েছিল দেশটির সরকার। এ নিয়ে আনন্দবাজার লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং শীর্ষক এক প্রতিবেদনে চীনের সুবিধার বিষয়টিকে খয়রাতি বলে আখ্যা দিয়েছিল। এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক পর্যায়ে ক্ষমা প্রার্থনা করে পত্রিকাটি।
সেই ধৃষ্টতার রেশ কাটতে না কাটতেই এবার উইপোকা বাংলাদেশ অর্থনীতিতে টপকাচ্ছে ভারতকে, বিশেষজ্ঞরা বলছেন ক্ষণস্থায়ী শিরোনামে প্রতিবেদন প্রকাশ করলো আনন্দবাজার। প্রতিবেদনজুড়ে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে বাংলাদেশকে। বলা হয়েছে, ১৯৭১ সালে যে বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিল ভারত, সেই উইপোকা দেশটিই নাকি ছাড়িয়ে যাবে ভারত নামক হস্তিকে।