admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুলাই, ২০২০ ৫:৩৪ পূর্বাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে। তিনি জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদে বিকেলে কয়েকজন র্যাব সদস্যসহ এসআই সাহেদুজ্জামান উপজেলার বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকের আসামি ধরতে যান।
এ সময় র্যাব সদস্যদের দেখে আসামিরা পালানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। তাদের ধরতে সাহেদুজ্জামান সহ কয়েকজন র্যাব সদস্যও নদীতে ঝাঁপ দেন। এরপর র্যাব সদস্যরা নদী থেকে উপরে উঠে এলেও সাহেদুজ্জামানকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির বেশ কিছু পর ওই নদী থেকে অচেতন অবস্থায় সাহেদকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে মহীপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।