admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নে অবস্থিত বকুলতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাকিব হাসান, পিতা- মোঃ হাবিবুর রহমান, (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন।
গত সে গত ৬ সেপ্টেম্বর সকাল ৬ টা থেকে মাদ্রাসা থেকে নিখোঁজ তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজের ঘটনায় বকুলতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সুপার আসরাফুল আলম বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং-৩১৭ (৮.৯.২০২০)। সাকিবের মা সেতারা বেগম জানান, গত ৭ সেপ্টেবর ভোর ৫টার দিকে হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক তাকে ফোন দিয়ে জানান, সাকিব কে খোঁজে পাওয়া যাচ্ছেনা।
এ খবর পেয়ে তিনি তাৎক্ষণিক মাদ্রাসায় গিয়ে ও সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। নিখোঁজ সাকিব হাসান গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। যদি কেউ তার সন্ধান পান তাহলে এই নাম্বারে +৮৮০১৭২১৭১২৩৩৯ অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন নিখোঁজ ছাত্রের মা সেতারা বেগম।