ডাঃ নুরল হক || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলার সাংবাদিকবৃন্দের ব্যানারে মঙ্গলবার ১২ আগস্ট সকাল ৯ টায় বিরামপুর শহরের ঢাকা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মোরশেদ মানিক সভাপতি বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) দেশ রূপান্তর, আনন্দ টিভি, কামরুজ্জামান সাধারণ সম্পাদক বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) মাই টিভি, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরল হক বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) দৈনিক সংগ্রাম, রিপন মানিক চৌধুরী সাংগঠনিক সম্পাদক বিরামপুর প্রেসক্লাব( কলেজ বাজার) এশিয়ান টিভি, মাহমুদুল হক মানিক আজকের পত্রিকা, শাহ আলম মন্ডল আহবায়ক বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আমিরুল ইসলাম সভাপতি উপজেলা প্রেসক্লাব , আবু সাঈদ ( ডেল্টা লাইফ) সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার আব্দুল কাফি মন্ডল, আজহার ইমাম জবাবদিহি প্রতিনিধি সামিউল আলম, বাংলাদেশ টুডে প্রতিনিধি ইব্রাহিম মিঞা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন , গত ৪ আগস্ট রাত সাড়ে ৮ দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় এলাকায় সাংবাদিক তুহিন সন্ত্রাসীদের কর্মকান্ড মোবাইলে ভিডিও করছিলেন। এসময় মোটরসাইকেল যোগে আসা সশস্ত্র হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলো পাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। একজন সাংবাদিক হত্যা নয়, এটি কন্ঠ রোধের একটি নির্মাণ উদাহরণ। সাংবাদিক নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি।
এ ধরনের ঘটনা বার বার ঘটলেও অপরাধীদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। সাগর রনির হত্যার আজও বিচার পাইনি। এ পর্যন্ত ৮৭জন সাংবাদিক হত্যা হয়েছে তাদের বিচার হয়নি । এ বিক্ষোভ সমাবেশ থেকে সকল সাংবাদিকের হত্যার বিচার এবং তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানানো হয।