ডা: নরুল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুর রাজ্জাকের সাথে বিরামপুর প্রেসক্লাব(কলেজ বাজার) সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২-৩০ মিনিট বিরামপুর থানায় অফিসার্স ইনচার্জ কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই প্রতিরোধ ও পুলিশি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ওসি আব্দুর রাজ্জাক বলেন, বিরামপুরকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিরামপুর থানায় যোগদানের ৬ দিনের মধ্যে ১৪/১৫ জনকে মাদক মামলায় চালান দেয়া হয়েছে। বিরামপুরের মত সহজলভ্য মাদক কথাও লক্ষ্য করিনি। তিনি আরো জানান ,ভৌগলিক অবস্থানগত সীমান্ত ঘেষা বিরামপুর উপজেলা। এই কারণে মাদকের সহজলভ্যতা বেশি। তিনি সীমান্ত এলাকা কাঠলাকে গুরুত্ব দিয়ে দেখছেন। মাদক নিয়ে সবাইকে কাজ করতে হবে ,শুধু পুলিশ দিয়ে নয়। সাংবাদিক, এনজিও, সাধারণ মানুষ, বিজিবি, যত স্টেক হোল্ডার আছে, সবাইকে একসাথে মিলে মাদক নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করতে হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোগী। গুজব প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ সময় বিরামপুর প্রেসক্লাবের( কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক আজকের পত্রিকা, সিনিয়র সহ-সভাপতি ডা: নূরল হক দৈনিক সংগ্রাম, সহ-সভাপতি আব্দুল কাফি দৈনিক মুক্ত সকাল,সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাই টিভি /আমার সংবাদ, যুগ্ন সাধারন সম্পাদক মো. রিপন মানিক চৌধুরী- এশিয়ান টিভি/দৈনিক বর্তমান, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জাহিনুর ইসলাম বাংলাদেশ বুলেটিন /চাঁদনী বাজার প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মোঃ একলাছুর রহমান দৈনিক আজকের প্রত্যাশা, কার্যনির্বাহী সদস্য এ কে এম মোর্শেদ মানিক আনন্দ টিভি /দেশ রূপান্তর, কার্যনির্বাহী সদস্য মো. মাজহারুল ইসলাম তামিম আমাদের সময় /আমার সংবাদ ।