হোম
আইন-বিচার

বিতর্কিত ইশতিয়াক বিমানের শিডিউল অফিসার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মারুফ সরকার,স্টাফ রিপোটারঃ কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিতর্কিত পাইলট ইশতিয়াক হোসাইনকে বাংলাদেশ বিমানের নতুন শিডিইল অফিসার নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ বিমানের অপারেশন ম্যানুয়েল এর সেকশন ৫ এর ৫.০.৯ ধারা অনুযায়ী কোনো অ্যাসোসিয়েশনের কোনো নির্বাহী ব্যবস্থাপনা বিমানের নির্বাহী হিসেবে কাজ করতে পারবেন না। কিন্তু IFALPA বা আন্তর্জাতিক ফেডারেশন অফ এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে থাকা অবস্থাতেই ইশতিয়াক হোসাইনকে বিমানের নতুন শিডিউল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এটি স্পষ্টতই স্বার্থের সংঘাত। কেননা একই ব্যক্তি আন্তর্জাতিক সংস্থার ব্যবস্থাপনায় কাজ করছেন, আবার তাকেই রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে। বিতর্কিত ইশতিয়াকের এমন নিয়োগ নিয়ে বিমানে চলছে চাপা অসন্তোষ। তার প্রভাব ও ক্ষমতার দাপটের কারনে সবাই মুখ বন্ধ রাখলেও আড়ালে এ নিয়ে ওঠেছে সমালোচনার ঝড়। দাবি করা হচ্ছে লোকসান ও অব্যবস্থাপনায় ধুকতে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার নতুন করে হুমকির মুখে পড়লো।
উল্লেখ্য বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইনটির বেশ কয়েকটি ইউনিয়ন বা সমিতি রয়েছে যাদের সদস্যদের জন্য সরাসরি দর কষাকষির অধিকার রয়েছে। BAPA (বাপা) সেইসব দর কষাকষিকারী সংস্থাগুলির মধ্যে একটি যারা IFALPA (আন্তর্জাতিক ফেডারেশন অফ এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন এর ছত্রছায়ায় বীমান পাইলটদের বেতন, পদোন্নতি ইত্যাদি সহ সব ধরনের সুবিধার জন্য কাজ করে।

আইএফএএলপিএ এর ওয়েবসাইটে উল্লেখিত এক্সিকিউটিভ বডির তালিকায় এখনো ইশতিয়াক হোসাইনের নাম এশিয়া প্যাসিফিকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে শোভা পাচ্ছে। ফলে কোনো যুক্তিতেই তাকে বিমান বাংলাদেশের এহেন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদানকে বৈধ বলা চলে না। তার নিয়োগে বিমান নিজের নিয়ম লঙ্ঘন করেছে। আর এটি কেবল নিয়মের লঙ্ঘনই নয়, বিমানের স্বার্থ রক্ষার জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। ইশতিয়াক হোসাইন তার বন্ধু ক্যাপ্টেন সাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি নারী পাইলটদের হয়রানির অভিযোগে অভিযুক্ত ছিলেন। যিনি সিলেটে বিমান দুর্ঘটনায় সহ-পাইলটও ছিলেন। ইশতিয়াক হোসাইনের বিরুদ্ধেও নারী সহকর্মীদের হয়রানিসহ অবৈধ প্রভাব খাটিয়ে নিয়ম নীতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তিনি নব্য আওয়ামী লীগার হয়ে ক্ষমতাসীন দলের সুনাম ক্ষুন্ন করছেন। তার এই অতি আওয়ামী লীগার পরিচয়ের মূল ঘাঁটতে গিয়ে ওঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি আসলে পাকিস্থানপন্থি পরিবারের সন্তান। তার বাবা মনোয়ার ছিলেন একজন স্বাধীনতা বিরোধী। যা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ইশতিয়াকের বাবার সহকর্মী। মুঠোফোনে তিনি বলেন, ‘জি এটা সত্য যে মনোয়ার সাহেব মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন।
তার পুত্রের এমন বড় পোস্টে পদায়ন এবং আওয়ামী লীগার পরিচয় প্রদান প্রসঙ্গে এই বীর মুক্তিযোদ্ধা হতাশা প্রকাশ করেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন নারী পাইলট জানান ‘শাহদাত, ইশতিয়াক এরা প্রত্যেকেই বিকৃত রুচিসম্পন্ন। এদের কারনে নারী কর্মীরা বারবার নিগৃহীত হচ্ছে। নানাভাবে প্রতিবাদ ও অভিযোগ জানালেও শেষ পর্যন্ত কিভাবে যেন এরাই বিমানের গুরুত্বপূর্ণ পদগুলোতে আসীন হয়ে বসেন। এভাবে চলতে থাকলে বিমান ধ্বংস হতে খুব বেশিদিন সময় লাগবে না । ইশতিয়াক হোসাইনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কথা বলার জন্য তার মুঠোফোনে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ক্ষুদে বার্তা পাঠানো হলেও সেটির কোনো জবাব তিনি দেননি। বর্তমানে শুধুমাত্র অভিজ্ঞ পাইলটের অভাবে বিমান তার পরিচালন সক্ষমতার পূর্ণ মাত্রায় উড়তে পারে না। বাপা সবসময় অভিজ্ঞ পাইলট নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি আসন্ন হজ ফ্লাইট সহ বিমানের ফ্লাইট সময়সূচী ঠিকঠাক রাখতে বারবার দাবি জানিয়েছে। বিমান সংশ্লিষ্টদের দাবি এই নিয়োগ পুনর্বিবেচনা করে দ্রততম সময়ের মধ্যে অপেক্ষাকৃত যোগ্য ও ক্লিন ইমেজধারী কাউকে বসাতে হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক