হোম
নির্বাচিত কলাম

বিএনপি নেতারা পুলিশি বাধায় আবরারের বাড়ি যেতে পারলেন না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ৯:৪৬ অপরাহ্ণ

bnp-lieder-stop-police-mknewsbd

ফাইল ছবি

পুলিশি বাধায় আবরারের বাড়িতে যেতে পারলেন না বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে প্রতিনিধিদল। ছাত্রলীগের পিটুনিতে মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাড়িতে যেতে বাধার সম্মুখীন হলেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে আবরার ফাহাদের পরিবারকে সমবেদনা ও তার কবর জিয়ারত করতে আসা বিএনপি নেতাদেরকে কুষ্টিয়ায় প্রবেশে বাধা দিয়েছে পুলিশ। রোববার সকালে লালন শাহ সেতুর টোলপ্লাজায় বিএনপি নেতারা পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের বাধার মুখে প্রায় ২০ মিনিট উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শেষে গাড়ি ঘুরিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপি নেতারা। বিএনপি সূত্রে জানা গেছে, আজ রোববার ভোরে আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে যাওয়ার জন্য আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রওনা দেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম ছাড়াও অন্যান্য নেতারা ছিলেন। বিএনপি নেতাদের আসার খবর জানতে পেরে সকাল থেকেই জেলা ও গোয়েন্দা পুলিশ লালন শাহ সেতু এলাকায় অবস্থান নেয়। তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। রোববার বেলা ১১টা ২০ মিনিটের বিএনপির প্রতিনিধি দলটি লালন শাহ সেতুর ভেড়ামারা অংশে পৌঁছায়। সেখানে অবস্থানরত কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এস এম আল বেরুনী, ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীমসহ পুলিশ সদস্যরা বিএনপি নেতাদের গাড়ির গতি রোধ করেন। এরপর পুলিশ ও গোয়েন্দা পুলিশ সড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাধা তৈরি করে। বাধাপ্রাপ্ত হয়ে ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান গাড়ি থেকে নেমে পড়েন। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কেন্দ্রের নির্দেশে আবরাবের বাড়িতে যাওয়া হচ্ছে। তার মা–বাবার সঙ্গে কথা বলব। যেতে না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না।’ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সোহবার উদ্দিন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এস এম আল বেরুনী এ সময় আমানউল্লাহ আমানের উদ্দেশে বলেন, ‘সেফটি সিকিউরিটি পারপাসে আমরা আপনাকে অ্যালাউ করছি না। আপনি সামনে ঘুরে ব্যাক করেন।’ আমানউল্লাহ আমান তখন বলেন, ‘আমি চারবার এমপি ছিলাম, দুবার মন্ত্রী ছিলাম। কেন আমাকে যেতে দেবেন না? আমরা দেশের নাগরিক তাই আবারারের বাড়িতে যাব।’এরপর পুলিশ কর্মকর্তা এসএম আল বেরুনী আমানউল্লাহ আমানের উদ্দেশে বলেন, ‘আবরারের বাড়িতে গেলে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য অ্যালাউ করব না। আমাদের ম্যাসেজটাও বুঝতে হবে।’এভাবে প্রায় ২০ মিনিট বাদানুবাদ শেষে গোলচত্বর ঘুরে আমানউল্লাহ আমানের গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে গত বুধবার (৯ অক্টোবর) নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এবং ফাহাদের কবর জিয়ারত করতে কুষ্টিয়ার কুমারখালীতে যান বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ফাহাদের গ্রামের বাড়িতে এলাকাবাসীর তোপের মুখে পড়েন তিনি। পরে পুলিশের সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করে ঢাকায় ফিরে যান। এর আগেও গত ৬ অক্টোবর রাতে বুয়েটের ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষ ও শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 11 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 20 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 20 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক