হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশ মোবাইল প্রযুক্তি ফাইভ-জি যুগে প্রবেশ করল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ৮:৫৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ বাংলাদেশ মোবাইল প্রযুক্তি ফাইভ-জি যুগে প্রবেশ করল। পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি তথা ফাইভ-জি যুগে প্রবেশ করল। প্রাথমিকভাবে দেশের ৬টি এলাকায় পরীক্ষামূলক ভাবে ফাইভ-জি সেবা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক এই সেবা প্রদান করবে। ঢাকায় র্যা ডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। আজ রোববার থেকে শুরু হওয়া পরীক্ষামূলক এই ফাইভ-জি সেবায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে।

বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করল।

বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করল।

এর মাধ্যমে বাংলাদেশ উচ্চ গতির মোবাইল ইন্টারনেটের জগতে পা রাখল। অবশ্য টেলিটক এই সেবা দিলেও শুরুতেই দেশের সকল গ্রাহক ফাইভ-জি সেবা উপভোগ করতে পারছেন না। কারণ প্রথম পর্যায়ে ৬টি স্থানে মিলবে এই সেবা। সেগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, জাতীয় সংসদ ভবন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সাভারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা এবং টুঙ্গিপাড়া। এদিন অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এই ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করবে টেলিটক কর্তৃপক্ষ। আগামী ২০২২ সালের মধ্যে দেশের ২০০টি এলাকায় এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি চালু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাইভ-জি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখানো হয়।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে জানিয়েছেন, সারা দেশে ফাইভ-জি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে আগামী বছরের মার্চ মাসে তরঙ্গ নিলাম করবে সরকার। এর মাধ্যমেই দেশে ফাইভ-জি চালু করতে পারবে বেসরকারি মোবাইল অপারেটরগুলো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 4 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 1 day আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক