হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশ ট্রেনের দুর্ঘটনা রোধে অটোসিগন্যাল ট্রান্সমিটার উদ্ভাবন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ

auto-signal-rail-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশ ট্রেনের দুর্ঘটনা রোধে অটোসিগন্যাল ট্রান্সমিটার উদ্ভাবন একের পর এক ঘটছে ট্রেন দুর্ঘটনা। মারা যাচ্ছে মানুষ। দাবি উঠেছে ট্রেনের ব্যবস্থাপনায় আধুনিকতা আনার। ঠিক তখনই ট্রেন দুর্ঘটনা রোধে অটোসিগন্যাল ট্রান্সমিটার উদ্ভাবন করলেন নাটোরের মনোয়ার হোসেন মিঠু, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর উদ্বেগে দেশের মানুষ। ভ্রমণের জন্য এ বাহনটিকে নিরাপদ মনে করা হতো। তবে এর সঙ্গে সংশ্লিষ্টদের অবহেলা, লাইনের ত্রুটি, অনিরাপদ লেভেলক্রসিংসহ বিভিন্ন কারণে ঘটছে দুর্ঘটনা। ফলে আতঙ্ক পিছু ছাড়ছে না রেল ভ্রমণকারীদের। এমন সময় লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা রোধে সুখবর দিলেন নাটোরের মনোয়ার হোসেন মিঠু। অটো সিগন্যাল ট্রান্সমিটার নামে একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন এই যুবক। যন্ত্রটি লেভেলক্রসিংয়ের বারটি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করাবে। নাটোরের সিংড়া পৌরসভার গোডাউনপাড়ার মৃত রওশন আলীর ছেলে মনোয়ার হোসেন মিঠু পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া কার্যালয়ের মিটার রিডার। কাজের ফাঁকে দুর্ঘটনা প্রতিরোধের আগাম সিগন্যাল উদ্ভাবন করেন। তিনি দাবি করেন, তার উদ্ভাবিত অটো সিগন্যাল ট্রান্সমিটারটি স্বয়ংক্রিয়। এটি লেভেলক্রসিংয়ে সিগন্যাল ডাউন দিতে জনবল লাগবে না। স্বয়ংক্রিয় এই অটো সিগন্যাল ট্রান্সমিটারের মাধ্যমে লেভেলক্রসিংয়ের ব্যারিয়ার ওঠানামা করবে। ট্রেন আসার ৫-৭ মিনিট আগেই স্বয়ংক্রিয় অটো সিগন্যাল ট্রান্সমিটার নেমে যাবে এবং ট্রেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় সিগন্যাল ঊঠে যাবে। নতুন যন্ত্রটি কীভাবে কাজ করবে- এ প্রসঙ্গে মিঠু বলেন,যন্ত্রটি ট্রেনের সঙ্গে লাগানো থাকবে। থাকবে লেভেলক্রসিংয়ের বারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত। ক্রসিংয়ে ট্রেন পৌঁছানোর ৫-৭ মিনিট আগেই যন্ত্রটির সংকেত পেয়ে স্বয়ংক্রিয়ভাবেই ক্রসিং বারটি নেমে যাবে। ট্রেন চলে যাওয়ার পর তা আবার উঠে যাবে। এ ক্ষেত্রে মানুষের কোনো সাহায্য লাগবে না। ফলে লেভেলক্রসিংয়ে দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’

এর আগে তিনি স্লিপার দুর্বৃত্তায়ন ও লাইনচ্যুতির কারণে ট্রেন দুর্ঘটনা রোধেও ট্রান্সমিটার উদ্ভাবন করেন। তার উদ্ভাবিত যন্ত্র সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ৭ জুলাই রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক হারুন অর-রশিদ তাকে ডাকেন। সেখানে তার উদ্ভাবিত অটো সিগন্যাল ট্রান্সমিটার পরীক্ষা করে তারা শতভাগ সফলতা পান। কিন্তু রহস্যজনক কারণে বিষয়টি আর এগোয়নি। জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন,মিঠু তার উদ্ভাবিত প্রযুক্তির বিষয়ে কথা বলেছেন। একবার দেখাও করে গেছেন। তার প্রযুক্তি কাজ করে কিনা পরীক্ষা করে দেখতে পশ্চিমাঞ্চল রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ বলেন, ‘চলমান পদ্ধতির চেয়ে যন্ত্রটি উন্নত প্রযুক্তি ও টেকসই হলে তার জন্য সব ধরনের সহায়তা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে সমাজ সেবার সপ্তাধিক কর্মশালা অনুষ্ঠিত। 
রংপুর 3 hours আগে

ঠাকুরগাঁওয়ের সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।
রংপুর 4 hours আগে

বোচাগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেই সফল করার লক্ষে অবহিতকরণ সভা
রংপুর 5 hours আগে

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার।
আইন-বিচার 8 hours আগে

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার,জয়পুরহাটে মিলল
অপরাধ 12 hours আগে

ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেয়া দেবীগঞ্জের সেই পিআইও প্রত্যাহার
অপরাধ 12 hours আগে

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ,অর্থ বাণিজ্যের অভিযোগে।
অপরাধ 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে ড্রাগন চাষ করে সফল আজিজুর, ৩০ লাখ টাকার ফল
অর্থনীতি 13 hours আগে

দিনাজপুরে আ,লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি পালিত।
রংপুর 13 hours আগে

টেন্ডার-বিজ্ঞপ্তি ছাড়াই ৯৫ গাছ বিক্রি, ঠাকুরগাঁওয়ের বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ,বাজারমূল্য নিয়েও
অপরাধ 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক