হোম
আন্তর্জাতিক

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর হলেও যথেষ্ট নয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর হলেও যথেষ্ট নয়-এম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর হলেও যথেষ্ট নয়। প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এর আয়োজন করে ইন্ডিয়ান মিডিয়া করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইমক্যাব)। ভারতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ সংগঠনের সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ছিলেন বিশেষ অতিথি। বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক সেমিনারে বলা হয়, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের চেয়ে অনেক গভীর হলেও তা যথেষ্ট নয়। উভয় দেশের সরকারের আন্তঃসম্পর্কের সঙ্গে নাগরিকদের সম্পর্কও বাড়ানো দরকার।

ঢাকা-দিল্লির এই সম্পর্কে যেন বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে উভয় দেশের গণমাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের ওপর জোর দেয়া হয়। সেমিনারে এসব বিষয়ে গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুজনেই। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক হারুন হাবিব।

তথ্যমন্ত্রী বলেন, একাত্তরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রক্তে একাকার হয়েছে সঙ্গে ভারতীয় বাহিনীর রক্ত। পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তিতে বিশেষ ভূমিকা রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কোটি শরণার্থীকে আশ্রয় দেয়াসহ অনেক ঘটনা দুদেশের সম্পর্ক গভীর করেছে।বঙ্গবন্ধু উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত গড়েন জানিয়ে তিনি বলেন, ৭৫-এর পর দিল্লির সঙ্গে বৈরিতা করে ভোটের রাজনীতি শুরু হয়। জিয়া-এরশাদ-খালেদা ভারতবিরোধী অপপ্রচার উষ্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফের নিবিড় করেন।

এ সময় করোনার টিকা উপহারের পাশাপাশি দিল্লির অবদান কখনো ভুলবার নয় বলে জানান তথ্যমন্ত্রী। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় উভয় দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ঢাকা-দিল্লির সম্পর্ক আরো নিবিড় করার নির্দেশনা বঙ্গবন্ধুর ভাবনার মধ্যেই রয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, বাণিজ্য, যোগাযোগসহ নানা ক্ষেত্রে সুযোগ রয়েছে। এতে দুই দেশই লাভবান হবে। এ জন্য নিবিড় সম্পর্ক রক্ষা করতে হবে।

এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশিত হওয়া জরুরি। এটি হলে নীতি-নির্ধারকদের যথাযথ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি মানুষের মধ্যেও সম্প্রীতি নিবিড় করার কাজ সহজ হবে। মূল প্রবন্ধে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্কে আগ্রহী ছিলেন বঙ্গবন্ধু। এ ক্ষেত্রে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাস্তবতামুখী ছিলেন তিনি।

এ ছাড়াও সেমিনারে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, ফরিদা ইয়াসমিন ও কুদ্দুছ আফ্রাদ বক্তব্য রাখেন। প্রতিবেশী হিসেবে সম্পর্কে টানাপোড়েন থাকে, তা সমাধানে আন্তরিক উদ্যোগের তাগিদ দেন তারা। সেমিনারে ইমক্যাবের সভাপতি বাসুদেব ধর সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেন স্বাগত বক্তব্য।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 5 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 6 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 12 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 1 day আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 1 day আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক