হোম
তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশে মোবাইলে অব্যবহৃত ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে যা জানা গেল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: গত এক সাপ্তাহ ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় যারা সপ্তাহ মেয়াদি ইন্টারনেট ডেটা কিনেছিলেন তার মাত্র এক দিনের মাথায় ওই মোবাইলের ডেটা ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এর মধ্যে যাদের ডেটার মেয়াদ শেষ হয়ে গেছে এখন ওই অব্যবহৃত ডেটার কী হবে সেই প্রশ্ন ইন্টারনেট ডেটা ব্যবহারকারী অনেক গ্রাহকের মধ্যে।

রাজধানী ওয়ারী এলাকার বাসিন্দা তৌফিক আহমেদ বলেন, আমার মোবাইলে এখনো ৩৪৩৪ এমবি ডেটা অবশিষ্ট রয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু না হলে সে ডেটাও থাকবে অব্যবহৃত। আবার চালু হলেও স্বল্প সময়ে এত ডেটা ব্যবহারও সম্ভব নয়। যদিও দুই-এক দিনের মধ্যে মোবাইল ইন্টারনেট চালুর সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

তৌফিক আহমেদের মতো দেশের কয়েককোটি গ্রাহকের মনে প্রশ্ন তাদের মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডেটার সমাধান কী হবে? এ ব্যাপারে সাবেক ডাক ও টেলিযোযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কালবেলাকে বলেন, ‘যাদের মোবাইল ডেটা ইন্টারনেট অব্যবহৃত রয়েগেছে তাদের জন্য ডেটা ইন্টারনেট চালু হলে তার সমাধান করা হবে। তবে এব্যাপারে অবশ্যই গ্রাহকের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাহক এবং ডেটা অপারেটরদের সাথে সমন্বয় করে বিষয়টিকে সমাধান করা হবে বলে তিনি জানান। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সন্ধ্যা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ কলেজ এলাকায় মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা সীমিত করা হয়। পরদিন ১৭ জুলাই থেকে সারা দেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির নির্দেশে অপারেটররা এপদক্ষেপ নেয়।

সারা দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ১১ কোটি। মোবাইলে ইন্টারনেট ব্যবহারের জন্য ৭, ১০, ১৫ এবং ৩০ দিন মেয়াদের পাশাপাশি আনলিমিটেড ডেটা কেনার সুযোগ রয়েছে। এর মধ্যে আনলিমিটেড ডেটা কেনার গ্রাহক খুবই কম। সবচেয়ে বেশি ডেটা কেনা হয় সাপ্তাহিক তথা সাত দিন মেয়াদি। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা এক সাপ্তাহ মেয়াদি এ ডেটা কিনে থাকেন। মোবাইলে ডেটার মেয়াদ থাকার পরও মেয়াদ শেষ হলে তা আর ব্যবহার করা যায় না। যার ফলে মোবাইলে ডেটা ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকরা পড়েছেন বিপাকে।

উল্লেখ্য, দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দেশীয় মাছ পোনা অবস্থায় বিনাশ।
রংপুর 2 hours আগে

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 16 hours আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক