admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ আজ ১৯ জানুয়ারী ২০২৩ খ্রিঃ সান্তাহারে রেলওয়ে থানার পাশ থেকে একজন ট্রেনযাত্রীর মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। জানাযায় প্লাটফরমের পাশে রেলওয়ের থানা পুলিশের ব্যারাকের কাছ থেকে যাত্রীর একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় বাইক চোর। এতে ট্রেনের যাত্রীরা তাদের ল্যাগেজ নিয়ে চিন্তিত কখন তাদের ল্যাগেজ চুরি হয়ে যায়। এমনকি ল্যাগেজ বহনে আতংক সৃষ্টি হচ্ছে।
জানাযায়, বৃহস্পতবাির রাত সাড়ে ১২টার দিকে সান্তাহার পৌর এলাকার রথবাড়ি এলাকার মোঃ নূর ইসলাম সান্তাহার রলওেয়ে থানার পাশে টিভিএস এ্যাপাচি আর টি আর লাল রঙ্গের বগুড়া ল নম্বর ১২-৬২১৩১ মটরসাইকেল টি রেখে ছেলেকে নীলফামারী থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনে তুলে দিতে এসেছিলেন ছেলেকে ট্রেনে তুলে দিয়ে এসে দেখেন তার বাইকটি নাই।
অনেক খোঁজাখুঁজির পরও তার মোটরসাইকেটি খুজে না পেয়ে রেল পুলিশকে জানান। এ ব্যপারে সান্তাহার রেল পুলিশের থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ের থানার অফিসার ইনর্চাজ মুক্তার হোসনের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পত্র পেয়েছি মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।
তবে স্টেশনে অবস্থানরত অনেক যাত্রী বলেন রেলের যাত্রীদের মালামালের নিরাপত্তা নেই। স্টেশনেই মাদকসেবীরা সারাক্ষণ অবস্থান করে তারা সুযোগ পেলেই যাত্রীর ব্যাগ, মোবাইল ফোন নিয়ে সটকে পড়ে। পুলিশের সামনেই এই সব মাদকসেবী চোরেরা নির্বাধায় চলাফেরা করে রেল কর্তৃপক্ষ বা পুলিশ কোন প্রকার ব্যবস্থা নেয় না বলেই রেলস্টেশনগুলো চোরদের অভয়রান্য পরিনত হয়েছে।