admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ১০:২৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামী ২৭ মার্চ ঢাকায় একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদির বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ এখনো আশাবাদী।
ড. মোমেন আরো জানান, দুই দেশের প্রধানমন্ত্রী যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন, তা ইতোমধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে। বিষয়গুলো যাতে ঠিক থাকে এবং বাস্তবায়নে কোনো সমস্যা না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে তা তুলে ধরতে পারেন।