হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের দুই মন্ত্রী শেষ মুহুর্তে কেন ভারত সফর বাতিল করলেন: ওবায়দুল কাদের  বিজয় দিবসের আগে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে মন্ত্রীরা এই সফর বাতিল করেছেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯ ৭:৫৪ পূর্বাহ্ণ

Bang-F.M.mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলাদেশের দু’জন মন্ত্রীর পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করার পর তা নিয়ে নানা আলোচনার মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন বিজয় দিবসের আগে রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে মন্ত্রীরা এই সফর বাতিল করেছেন। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে, ভারতের এনআরসি এবং পরে নাগরিকত্ব সংশোধনী আইন পার্লামেন্টে উত্থাপনের সময় বাংলাদেশ সম্পর্কে বক্তব্য নিয়ে বাংলাদেশ অস্বস্তিতে পড়েছে এবং এই সফর বাতিলের মাধ্যমে তার একটা প্রকাশ দেখানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার শেষমুহুর্তে তাদের ভারত সফর বাতিল করেন। ভারতের এনআরসি বা নাগরিক তালিকা নিয়ে যখন বাংলাদেশে নানা আলোচনা চলছিল, তার মাঝেই ভারত নাগরিকত্ব সংশোধনী বিল পাস করেছে। সেই বিল তাদের পার্লামেন্টে উত্থাপনের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, বাংলাদেশে এখনও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এমন বক্তব্য নিয়ে বাংলাদেশে নতুন করে প্রতিক্রিয়া হয়। এই প্রেক্ষাপটে দু’জন মন্ত্রীর ভারত সফর বাতিলের ঘটনা ঘটে।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী যারা ভারত সফর বাতিল করেছেন, তারা দু’জন নিজেরা এ বিষয়ে কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেননি। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, দুই মন্ত্রীর ভারত সফর বাতিলের মধ্যে অন্য কোন বিষয় নেই। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম বলছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সচিব বিদেশে থাকার কারণে মন্ত্রী ভারত সফরে যাননি। এনআরসি কিংবা ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল ইত্যাদি যে সমস্ত অভ্যন্তরীণ ব্যাপার, তার সাথে আমাদের দুই মন্ত্রীর ভারত সফের কোনো সম্পর্ক ছিল না এবং নেই। যেহেতু কয়েকদিন পর আগামী মাসেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী আবার দিল্লী সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের জন্য। সেকারণে এখন উনি যাচ্ছেন না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর আসামে যাওয়ার কথা ছিল। আসামে যেহেতু এখন অভ্যন্তরীণ অবস্থা খুব ভাল নয়। এটা চিন্তা করে ভারত সরকারের সাথে কথাবার্তা বলেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন যাচ্ছেন না। সেখানকার অবস্থা একটু উন্নতি হলে তখন উনি যাবেন।সরকারের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য তুলে ধরা হলেও বিভিন্ন সূত্র বলছে, এই সফর বাতিলের ক্ষেত্রে বাংলাদেশের একটা অস্বস্তি কাজ করেছে।

আসাদ্দুজ্জামান খান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদ্দুজ্জামান খান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে মনে হয়েছে, বাংলাদেশ অস্বস্তিতে পড়েছে মূলত ভারতের এনআরসি বা নাগরিক তালিকার পর তাদের নাগরিকত্ব সংশোধনী বিল এবং অমিত শাহ’র বক্তব্য নিয়ে। এর আগে পেঁয়াজ নিয়ে ভারতের অবস্থাকে ঘিরেও বাংলাদেশে প্রতিক্রিয়া হয়েছিল। হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যায়। বিভিন্ন সূত্র বলছে, এনআরসি বা নাগরিক তালিকা নিয়ে ভারত আশ্বাস দিয়ে আসছিল যে, বাংলাদেশের উদ্বেগের কিছু নেই। কিন্তু তারপরও বাংলাদেশের ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় আড়াইশ জনের মতো আটক হয়েছে। ফলে বিভিন্ন সীমান্তে বাংলাদেশকে নজরদারি বাড়াতে হয়। এরমধ্যে নাগরিক সংশোধনী বিল এনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অব্যাহত থাকার যে অভিযোগ তোলেন। সরকারি সূত্রগুলো সাংবাদিকদের বলেছে, এই পটভূমিতে বাংলাদেশের অস্বস্তির বিষয়কে ভারত গুরুত্ব দিচ্ছে না – এমন একটা ধারণাও বাংলাদেশে তৈরি হয়েছে। এরই প্রকাশ হিসেবে দু’জন মন্ত্রীর সফর বাতিলের বিষয় এসেছে।

বাংলাদেশ ভারত সীমান্ত

বাংলাদেশ ভারত সীমান্ত

তবে অস্বস্তির বিষয় বা প্রশ্ন যাই থাকুক না কেন, বাংলাদেশ সরকার কিন্তু সেটা প্রকাশ করছে না। কর্মকর্তারা বলছেন, দুই দেশের সম্পর্কে অন্য কোনো বিষয়ের প্রভাব পড়বে না। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ সর্বশেষ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে সম্পর্কে কোনে টানাপোড়েন সৃষ্টি হোক, সেটা চাইবে না। বিশ্লেষকরা উল্লেখ করেছেন, ভারতও এই অঞ্চলে অন্য দেশগুলোর সাথে সম্পর্ক ভাল রাখতে পারেনি। ফলে ভারতেরও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। ফলে, অস্বস্তি থাকলেও দুই দেশই স্ব স্ব তাগিদ থেকেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবে বলে তারা মনে করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 6 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 14 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 15 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক