হোম
নির্বাচিত কলাম

বনদস্যুরা কি আবার ফিরে আসছে সুন্দরবনে ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯ ১১:৫৮ পূর্বাহ্ণ

sundorbon-mknewsbd

ফাইল ছবি

গত এক বছরে বেশ কটি বন্দুকযুদ্ধের খবর এসেছে। বাংলাদেশে সুন্দরবনের কয়রা এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে চারজন বনদস্যু নিহত হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে খুলনার কয়রা উপজেলার কয়রা খালে ভোরের দিকে বনদস্যুদের সাথে তাদের বন্দুক যুদ্ধ হয়েছে। তাতে আমিনুর বাহিনী নামে একটি বনদস্যু দলের প্রধান ও তার সহযোগীসহ চারজন নিহত হন। এই অভিযানে অংশ নিয়েছেন র‍্যাব-৬ এর মেজর মোহাম্মদ শামীম সরদার। তিনি বলছেন, নির্দিষ্ট খবরের ভিত্তিতে তারা সোমবার গভীর রাত থেকে অভিযান শুরু করেন।

সুন্দরবনে কী আবারো বনদস্যুদের কার্যক্রম শুরু হল?
বাংলাদেশে ২০১৬ সালে মাস্টার বাহিনী নামে সুন্দরবনের সবচাইতে বড় বনদস্যু বাহিনী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। সেখান থেকেই শুরু। তখন তারা তাদের আগ্নেয়াস্ত্র জমা দেয় এবং পুনর্বাসনে রাজি হয়।এরপর ২০১৮ সাল পর্যন্ত কয়েক দফায় আরও কয়েকটি বাহিনী আত্মসমর্পণ করার পর সুন্দরবনকে বনদস্যু মুক্ত ঘোষণা করা হয়। মেজর সরদার বলছেন, “যারা আত্মসমর্পণ করেনি তারাই মূলত গত এক বছরে ছোট ছোট গ্রুপ তৈরি করে বিচ্ছিন্নভাবে নতুন ছোট দল গড়ে তুলছেন।”কিন্তু গত এক বছরে বেশ কটি বন্দুকযুদ্ধের খবর এসেছে।

বনদস্যুরা কীভাবে কাজ করে?
মেজর সরদার বলছেন, “এরা রাতের দিকে ডাকাতি করে তারপর সরু খালগুলোতে প্রবেশ করে লুকিয়ে থাকে। যখন মাছ ধরার মৌসুমে বা বনে যাওয়ার মৌসুমে তারা মূলত জেলেদের ওপরই হামলা করে।”আত্মসমর্পণের প্রক্রিয়ায় আলাপ আলোচনায় বিশেষ ভূমিকা পালন করেছিলেন মংলা থানার চিলা ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী ও মহাজন মোহাম্মদ শাহজাহান চৌধুরী। তিনি বলছেন, “দেখা যাচ্ছে কেউ আত্মসমর্পণ করেছে। পরবর্তীতে তার আত্মীয়দের কেউই ওই পথে যাচ্ছে। যারা বেশিরভাগের লোকই কর্মহীন।

মাছ ধরার সময় জেলেরা অনেক সময়জিম্মি হন।

মাছ ধরার সময় জেলেরা অনেক সময়জিম্মি হন।

মাছ ধরার সময় জেলেরা অনেক সময়জিম্মি হন।তিনি আরও বলছেন, “এছাড়া সুন্দরবন অনেক বড় এলাকা। অনেক খালবিল। কিছু কিছু আছে অনেক সরু। সেখানে বনদস্যুদের পক্ষে লুকিয়ে থাকা অনেক সহজ। যখন রাত হয় ওরা বড় ট্রলার ব্যবহার করে। আর যখন দিন হয় তখন ছোট নৌকা ব্যাবহার করে যেকোনো খালে গিয়ে লুকিয়ে থাকে।”জেলেরাই সবচাইতে বড় শিকার র‍্যাবের এই কর্মকর্তা বলছেন সুন্দরবনে সবসময়ই জেলেরাই বনদস্যুদের মুল শিকার। জেলেরা ভয়ে অনেক নৌকা নিয়ে একসাথে চলাচল করে থাকেন। সুন্দরবনের ভেতরে রাতের বেলায় নির্দিষ্ট এলাকায় থাকার চেষ্টা করেন। জেলেরা সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার ঘটনাও রয়েছে। চাঁদপাই এলাকার জেলে বিদ্যুৎ মণ্ডল বলছেন, তাদের জন্য মুল সমস্যা হয় যখন বনদস্যুরা কাউকে জিম্মি করে। তিনি বলছেন, “ধরেন পাঁচটা লোক একসাথে একটা ট্রলারে আছে। যদি মালিক থাকে তাহলে ওরা মালিককে নিয়ে যায়। তা না হলে মাঝিদের নিয়ে যায়। এরপর ওদের জিম্মি করে বলে বাড়িতে ফোন দিতে বলে। ধরেন তিরিশ বা চল্লিশ হাজার টাকা চায়। এতদিনের টাইমের মধ্যে। এতটাকা জেলেরা কিভাবে দেবে?

রাতের দিকে ডাকাতি করে বনদস্যুরা ।

রাতের দিকে ডাকাতি করে বনদস্যুরা ।

তিনি আরও বর্ণনা দিয়ে বলছিলেন, “তথ্য এলাকায় আসার পর প্রশাসনকে জানানোর কোন উপায় নেই। জেলেদের টার্গেট থাকে তখন ওই লোকটাকে কিভাবে ছাড়াবে। তারা জেলেদের মহাজনের কাছ থেকে টাকা নিয়ে বিকাশের মাধ্যমে পাঠায়। তারপর তাকে ছাড়িয়ে নিয়ে আসে।

দস্যুবৃত্তির পথই কেন বেছে নিচ্ছেন?

সেসময় আত্মসমর্পণকারী বনদস্যুদের সরকার এখনো পুনর্বাসনে সহায়তা করছে। এমনকি তাদের আইনি সহায়তা দেয়ারও আশ্বাস দেয়া হয়েছিলো। মংলা এলাকায় আত্মসমর্পণকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলছেন, “ভালো জীবনে যেতে গেলে একটু কষ্ট করে চলতে গেলে অনেকের হয়তো ভালো লাগে না। দেখা যাচ্ছে যে একটা লোককে ধরে অনেক টাকা নিলো তারা। এটা পুরোটাই লোভ। যেখানের পয়সার লোভ যে কাজে সেটা ভালো লাগাই মনে হয় স্বাভাবিক।”তিনি আরও বলছেন, “সরকার যেভাবে আমাদের সহায়তা করছে তারপরেও যদি কেউ মনে করে আমার ওই পেশাই ভালো তাহলো তার জন্য এটা ভালো হবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা 28 minutes আগে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২।
দুর্ঘটনা 6 hours আগে

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 1 day আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 1 day আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 3 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক