admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটায় নুর আলম(৫১) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামে অভিযান চালিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এ আদেশ দেন।
দন্ডীত নুর আলম উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এরুলিয়ার বানদিঘীতে অভিযান চালানো হয়। এ সময় কৃষি জমিতে মাটি কাটার অভিযোগে নূর আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।