হোম
আইন-বিচার

বগুড়া সদরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আমরণ অনশন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা হাটপাড়া গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশনের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা সালমা বেগম (২৫)।

ঘটনাস্থলে গিয়ে অনশনরত সালমা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে দাড়িয়াল উত্তরপাড়া গ্রামের সামছুল হক এর কন্যাকে বিয়ে করেন, বগুড়া সদরের সরলপুর হাটপাড়া গ্রামের বাচ্চালী মিয়ার পুত্র মুনসুর রহমান। তাদের সংসারে ১ টি কন্যা সন্তানের জন্ম হয়।

এদিকের সালমার বিয়ের পর থেকে প্রতিবেশী আবু সাঈদের পুত্র তারিকুল ইসলাম তারেক এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেম ভালবাসা সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় জানাজানি হলে সালমার স্বামীসহ এলাকাবাসী তারেক কে নানা ভাবে নিষেধ করলোও সে গৃহবধূ সালমার মোবাইলে ফোন করে সম্পর্ক স্থাপন করেই যায়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাত ২টায় তারেক মিয়া মোবাইল ফোনের মাধ্যমে বাড়ীর পাশে একটি মাদ্রাসার পিছনে জঙ্গলে ডাকেন। এদিকে রাতে স্বামী মুনসুর রহমান প্রাকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে স্ত্রীকে বিছানায় দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উল্লেখ্য জঙ্গলের ভিতরে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করে। এসময় মুনসুর চিৎকার করে তারেককে আটকের চেষ্টা করলে সে কৌশলে পালিয়ে যায়। পরের দিন সকালে এ বিষয়ে সমাজপ্রধানেরা স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়।
স্ত্রীর পরকীয়া ও সামাজিক লোকো লজ্জা থেকে বাঁচতে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় মুনসুর। এরপর গৃহবধূ সালমা কোন উপায় অন্তর না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবীতে তারেকের বাড়ীতে এলে তাকে দেখে দরজা বন্ধ করে তারেকের পরিবার। একপর্যায়ে তাকে মেনে না নেওয়ায় আমরণ অনশন শুরু করেন প্রেমিকা সালমা। এদিকে প্রেমিকা সালমা আসার টের পেয়ে বাড়ী থেকে আগেই পালিয়ে যায় প্রেমিক।

এবিষয়ে অনশনরত সালমার সাথে কথা বললে সে বলেন, প্রায় ৩বছর যাবত তারেক বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে৷ কোনদিন যদি তাদের প্রেমের ঘটনা জানাজানি হয় তখন বিয়ে করবে বলেছে। আজ তারেক কই?। বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করবো। এবিষয়ে তারেকের মায়ের সাথে কথা বললে সে জানান, তারেকের এখানে কিছুই নেই এই বাড়ী-ঘর সব তারেকের বাবার। এখানে এসে কোন লাভ হবে না।

এবিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 21 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক