হোম
নির্বাচিত কলাম

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের জানুয়ারি ২০২৪ সালের মাসিক কল্যাণ অনুষ্ঠিত হয়েছে।১৮ ফেব্রুয়ারি( রোববার)) সকাল ৯ ঘটিকার সময় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রর্ত্তীর সভাপতিত্বে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক কল্যাণ সভাটিতে সহকারী পুলিশ সুপার ও আদমদিঘী সার্কেল মোঃ নাজরান রউফ এর সঞ্চালনা করেন।সভায় পুলিশ সুপার,বগুড়া (অ্যাডিশমাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম,সভায় উপস্থিত সকল অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শুনেন এবং উত্থাপিত সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী কল্যাণ সভায় জানুয়ারি/২০২৪ মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন থানার ৫৫ জন পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়াও সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত ০৪ জন পুলিশ সদস্যদেরকে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও “ আইজিপি মহোদয় কর্তৃক” বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতারসহ মামলার মূল রহস্য উদঘাটন সংক্রান্তে প্রেরিত অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

বগুড়া সদর থানার ০৪টি, শিবগঞ্জ থানার ০৩টি, দুপচাঁচিয়া থানার ০১টি এবং নন্দীগ্রাম থানার ০১টি পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ।

পুরস্কার প্রদান শেষে সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের সরকারি মালামাল ব্যবহারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা এবং বগুড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেইসাথে অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন করা সহ পুলিশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ, সিভিল স্টাফ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা।
আইন-বিচার 14 hours আগে

পঞ্চগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের মৃত্যু ।
অপরাধ 14 hours আগে

পঞ্চগড়ে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ ।
অপরাধ 15 hours আগে

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ১৬৫ বোতল ভারতীয়
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা,মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার
দর্শনীয়-স্থান 2 days আগে

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
বগুড়া 2 days আগে

কুড়িগ্রামে এক বক্তব্যে ২৫ বার স্যার সম্বোধন করায় আলোচনায় ইউএনও
রংপুর 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক