হোম
আইন-বিচার

বগুড়ার শিবগঞ্জে ডাকাত সর্দার তাহাজুল র‍্যাবের জালে আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে মোঃ তাহাজুল ইসলাম তাহাজ্জুল (৩৮) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাব।

সে বগুড়ার জেলার শিবগঞ্জ থানার আলাদিপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তার নামে বিভিন্ন জেলায় ও থানায় মোট ১৪ টি মামলা রয়েছে বলে জানা যায়।

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাত পৌনে ৩ টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন আলাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একিটি জ্যাকস্ক্রু, একটি রেঞ্জ, একটি হাতুরি, একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। ৯ ফেব্রুয়সরি শুক্রবার বিকালে র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে টাঙ্গাইল জেলা হতে ২২টি গরু ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নীলফামারী জেলার জলঢাকা বাজারে যান টাঙ্গাইল সখিপুর থানার কচুয়া এলাকার মোঃ জামাল হোসেন। পথিমধ্যে গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখ রাত্রি অনুমান ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকার রহবল গ্রামস্থ দোসীমানা ইটভাটার নিকট পৌঁছলে ডাকাত দল একটি সাদা রংয়ের প্রাইভেট কারে নিয়ে তাদের গরুবাহী ট্রাকের সামনে এসে গতিরোধ করে ট্রাক থামিয়ে দেয়। এরপর ট্রাকে থাকা ব্যক্তিদের হাত পা বেধে রেখে জমিতে ফেলে রেখে গরু নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় ০৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০২.৫০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা আসামী মোঃ তাহাজুল ইসলাম তাহাজ্জুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মীর মনির হোসেন জানান গ্রেফতারকৃত তাহাজুল ইসলাম তাহাজ্জুল দীর্ঘদিন যাবত ডাকাতির কাজে জড়িত। তার নামে বগুড়া জেলার সদর থানায় ০৬টি, নওগাঁ জেলার বদলগাছী থানায় ০২টি, বগুড়া জেলার শাজাহানপুর থানায় ০২টি, রংপুর জেলার কাউনিয়া থানায় ০১টি, জিএমপি’র কোনাবাড়ী থানায় ০১টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ০১টি, জয়পুরহাট কালাই থানায় ০১টিসহ সর্বমোট ১৪টি চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও অন্যান্য অপরাধজনিত মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ গরু ডাকাতি চক্রের সর্দার। এই চক্রের কয়েকজন সক্রিয়ভাবে ডাকাতি করে, কয়েকজন ডাকাতিকৃত মালামাল অন্যত্র পরিবহন করে নিয়ে যায়, আর অন্যান্য সদস্যরা লুন্ঠনকৃত মালামাল বিক্রয়ের ব্যবস্থা করে। তাদের নির্দিষ্ট ক্রেতা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি এ যাবত ৫/৬ শত গরু চুরি/ডাকাতি করেছে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেফতারকৃত তাহাজুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক