admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার কলেজ ছাত্র জুনায়েদ আহম্মেদ(১৭) হত্যা মামলার পালাতক আসামি রাসেলকে গ্রেফতার করেছে র্যাব।
০৫ ফেব্রুশারি (সোমবার) বিকেল সারে ৪ টায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সদস্যরা ময়মনসিংহের গফরগাঁও থানার কালাইপাড়ায় যৌথ অভিযানে রাসেলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রাসেল (২২) বগুড়া শহরের বিহারি কলোনির ইয়াছিন আলীর ছেলে।
উল্লেখ, গত ২১ অক্টোবর বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ এলাকা আব্দুল জব্বারের ছেলে কলেজ ছাত্র জুনায়েদ আহমেদ (১৭) পুজামন্ডপ দেখতে পার্শ্ববর্তী এলাকা বেজোড়া যাওয়ার পথে বনানী এলাকায় অজ্ঞাতনামা নয়-দশ জনের মোটরসাইকেলের বহরের সাথে অটোটি ধাক্কা লেগে যায়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে জুনায়েদকে এলোপাতাড়ি মারপিট করে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। আহত জুনায়েদকে পানিওয়ালা উদ্ধার করে হাসপাতালের নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০ টায় জুনায়েদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জুনায়েদের বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আসামি রাসেলকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাদাবাজি ও মারপিটের মামলা রয়েছে বলেও জানান তিনি।গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।