admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর থানাধীন এরুলিয়ায় মাদক বিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া। ৪ ফেব্রুয়ারি(শনিবার) বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প জানতে পারে,ঢাকা থেকে নওগাঁ গামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা তাদের হেফাজতে রাখিয়া বহন করিয়া আনিতেছ। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার অধিনায়ক সিরাজগঞ্জের সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক দল দূপুর দেড়টার দিকে বগুড়া জেলাধীন এরুলিয়া গ্রামস্হ বগুড়া-নওগাঁ হাইওয়ের পাশ্বে কাকেলা কোল্ড ষ্টোটেজ এর সামনে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসাসায়ীরা হলেন-কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার ছোট নাগাইস গ্রামের মৃত সুরেশ চন্দ্র বর্নম এর ছেলে বিকাশ চন্দ্র বর্মন(২৪), একই জেলার দেবীদ্বার থানাধীন নবাবগঞ্জ গ্রামের মৃত–হাবিবুর রহমান, ছেলে মোঃ আকরাম হোসেন(২০) এবং একই জেলা ও থানার নবাবগঞ্জ উত্তর পাড়া গ্রামের মোঃ ওহিদ মিয়ার ছেলে মোঃ জুয়েল ১৫।
সিপিসি-৩, র্যাব-১২ বগুড়া কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন
জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।