admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের ভাটকান্দি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ছিলেন। কয়েকদিন আগে তিনি ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, হত্যাসহ দুইটি মামলায় শাহাদাত আলম ঝুনুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।