admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেন্সিডিলস তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ, জেলা শহরের সেউজগাড়ী পলিপাড়া এলাকার আলম ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে ২০৭ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল যাহার নম্বর (নবাবগঞ্জ- ল ১১-৪৯৮৯) জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়া সদরের সেউজগাড়ী এলাকার আলম আকন্দের ছেলে মোঃ নয়ন আকন্দ(২৫), একই এলাকার স্বাধীন শেখের ছেলে মোঃ হৃদয় শেখ(২৪) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোঃ সুজন মিঞা ওরফে আব্দুস সামাদ(৪৪)। পুলিশের দাবি তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত, নয়ন,হৃদয় ও সুজনের বিরুদ্ধে থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে। আগামী কাল শনিবার সকাল তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।