হোম
আইন-বিচার

বগুড়ায় তিন ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে তিন ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের ইট, পাথর, রড, খোয়া, বালু ও কাঠের বদলে বাঁশ নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করে তারা নানা ধরনের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ করে আসছেন। এতে বছর পেরিয়ে যেতেই নির্মাণ কাজে দেখা দিচ্ছে বিরূপ প্রভাব।

ফলে সরকারি কাজের উদ্দেশ্যকৃত বরাদ্দ বিফলে যাওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন জনসাধারণ। এভাবে দীর্ঘদিন চলার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে বগুড়া জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জনসাধারণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমূলক রাস্তাঘাট, ড্রেন, বিদ্যালয় ভবন ও বিভিন্ন স্থাপনার কাজ করে সরকার। এসব উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীদের তত্ত্বাবধানে ঠিকাদার দিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন করা হয়।

অভিযোগ উঠেছে, তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ছত্রছায়ায় থাকা সোহেল, জাহিরুল ও জিয়ারুল হক পুটু ক্ষমতার দাপট দেখিয়ে টেন্ডারবাজি ও নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারাসহ বিভিন্ন নির্মাণ কাজের প্রকল্প বাগিয়ে নিজেরা পকেট ভরাতেন। ফলে নির্মাণ কাজগুলো বছর পেরিয়ে যেতে না যেতেই গুণগতমান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়।

জানা যায়, উল্লেখিত তিন ঠিকাদার ২০ থেকে ২৫ শতাংশ ছাড়ে কাজ পেতেন। এজন্য কাজের মানও হয়েছে নিম্নমানের। দীর্ঘদিন ধরে এসব নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নাম্বারবিহীন ইট, ব্যান্ডবিহীন সিমেন্ট, পরিত্যক্ত পাথর, পুরনো লোহার রড, কাদাযুক্ত বালু। এসব কাজ করতে দেখে কেউ প্রতিবাদ করলে উল্টো নানা ধরনের ভয়ভীতি ও বিভিন্ন মামলা-হামলার সম্মুখীন হতে হয়েছে। তাদের এসব কাজে সহযোগিতা করেছেন দায়িত্বরত উপজেলা প্রকৌশলী দপ্তর। যার ফলে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়মের সুযোগ পান ঠিকাদাররা।

কয়েক মাস আগে ঠিকাদার সোহেলের বিরুদ্ধে ছাতিয়ানগ্রাম সান্তাহার স্কুলের নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আসে। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি সত্যতা পাওয়ার পরেও পুনরায় কাজ চালু করার অনুমতি দেন উপজেলা প্রকৌশল দপ্তর। পরে আবারও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সান্তাহার হার্ভে স্কুল নির্মাণ কাজে অনিয়ম আসে তার বিরুদ্ধে।

এদিকে সান্তাহার পৌরসভার প্রকৌশল দপ্তরের যোগসাজশে ঠিকাদার জাহিরুল ওয়ার্কশপ থেকে রথবাড়ি রাস্তায় নিম্নমানের ইট, কাদাযুক্ত বালু, আবর্জনাসহ খোয়া দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী প্রতিবাদ করে। এ বিষয় নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে কাজটি বন্ধ হলে কিছু নিম্নমানের সামগ্রী সরিয়ে পুনরায় কাজটি চালু করে এ ঠিকাদার। এরপর সান্তাহার ইউপির দমদমা গ্রামে একটি রাস্তার কার্পেটিং কাজের একদিন পরেই ঢালাই পিচ উঠে যেতে থাকে, পরে গ্রামবাসী প্রতিবাদ করে। আবার ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণ শেষে বিল্ডিং হস্তান্তরের আগেই দেওয়ালে ফাটলসহ প্লাস্টার উঠে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকসহ শিক্ষার্থীরা এবং তাঁদেরাপুর স্কুলের প্রাচীর নির্মাণে একই ঘটনা ঘটান তিনি। বিষয়টি তদন্তের পর সত্যতা পান উপজেলা প্রশাসন।

ঠিকাদার জিয়ারুল হক পুটুর বিরুদ্ধে সদর ইউনিয়ন পরিষদে সংস্কার কাজে নিম্নমানের বালু, ইট, খোয়া, দরজা, জানালা ব্যবহার করার অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি, কারণ সে সময়ে তিনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সহযোগিতায় দলীয় প্রভাব খাটিয়ে কাজটি সম্পন্ন করেছিলেন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এ ব্যাপারে এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের সঙ্গে একাধিক বার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 22 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক